শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শো-‘ক এ্যাডভোকেট ওমর ফারুক মিন্টু’র দা-“ফন সম্পন্ন

মাইনুল হক মেনু-স্টাফ রিপোর্টার:
  • আপডেট টাইম : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৪১ বার

 

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক সংসদ সদস্য ও কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম হাবিবুর রহমান দয়াল এর জেষ্ঠ্য পুত্র ও জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি এ্যাডভোকেট রুনা লায়লা’র স্বামী এ্যাডভোকেট ওমর ফারুক মিন্টু (৫৫)’র দাফন সম্পন্ন হয়েছে। তিনি স্ত্রী সন্তান, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এ্যাডভোকেট ওমর ফারুক মিন্টু’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার জোহরের নামাজ শেষে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের ধনকীপাড়া সরকারী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে বাবার কবরের পাশেই তাঁকে দাফর করা হয়।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সদ্য সাবেক সহ-সভাপতি মোঃ রুহুল হোসাইন, সিনিয়নর সহ-সাধারন সম্পাদক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল, সহ-সভাপতি ও কিশোরগঞ্জ জেলা জজ কোর্টেরপাবলিক প্রসিকিউটর (পিপি) এড. মোঃ জালাল উদ্দিন, সাবেক সহ-সাধারন সম্পাদক শহিদুজ্জামান কাকন, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারন সম্পাদক সাজেদুর রহমান সজল, মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলা উদ্দিন সাবেরীসহ কটিয়াদী উপজেলা বিএনপি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “মরহুম এ্যাডভোকেট ওমর ফারুক মিন্টু’র মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে মর্মাহত হয়েছি। একজন নীতিবান আইনজীবী, সজ্জন ও পরোপকারী ব্যক্তি হিসেবে তিনি প্রতিবেশীদের নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকবিহব্বল পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।” তিনি এ্যাডভোকেট ওমর ফারুক মিন্টু’র রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান। গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশফাক আহমেদ জুন ও রুহুল আমীন আকিল ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost