শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

কটিয়াদীতে মাদক বিরোধী অভিযানে এক নারীসহ ৫জনকে জরিমানাসহ কারাদন্ড

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৪১ বার

 

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫টি মামলায় এক নারীসহ ৫জন মাদক কারবারী ও মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড দিয়ে তা আদায় করেছেন।
মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী পৌর সদরের কামারকোনা মহল্লা ও উপজেলার চান্দপুর ইউনিয়নের শেখেরপাড়া গ্রামে মাদকের বিরুদ্ধে পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসময় পৌর সদরের কামারকোনা মহল্লার মোঃ ফালু মিয়ার ছেলে মোঃ ফারুক মিয়া (৩৯) ও মোঃ আবুল কালাম(২৫), মৃত আঃ রাজ্জাকের ছেলে মোঃ রুস্তম আলী (৪৬), মৃত আঃ ছোবহানের মেয়ে মোছাঃ ফাতেমা খাতুন (৫২) এবং চান্দপুর ইউনিয়নের শেখেরপাড়া গ্রামের জয়নাল ইসলামের ছেলে মোঃ রুবেল (৪৪কে মাদকসহ আটক করে ভ্রাম্যমান আদালত। পরে ভ্রাম্যমান আদালত মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় মোঃ ফারুক মিয়াকে তিন মাসের বিনাশ্রক কারাদন্ড এবং দুই হাজার টাকা অর্থদন্ড, মোঃ আবুল কালামকে এক মাসের বিনাশ্রক কারাদন্ড এবং এক হাজার টাকা অর্থদন্ড, মোঃ রুস্তম আলীকে এক মাসের বিনাশ্রক কারাদন্ড এবং এক হাজার টাকা অর্থদন্ড, মোছাঃ ফাতেমা খাতুনকে এক মাসের বিনাশ্রক কারাদন্ড এবং এক হাজার টাকা অর্থদন্ড এবং মোঃ রুবেলকে সাত মাসের বিনাশ্রক কারাদন্ড এবং তিনশত টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। গ্রেপ্তারকৃত ৫ আসামীকে সাজা পরোয়ানা মূলে কিশোরগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেন মাদক দ্রব্য নিয়নন্ত্রণ অধিদপ্তর ও স্থানীয় থানা পুলিশ।
কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী পৃথক পৃথক অভিযানে একজন নারীসহ পাঁচজন মাদক কারবারী ও মাদকসেবীকে আটক করে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং অর্থদন্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost