শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

করিমগঞ্জে নবীন বরণ, সংবর্ধনা, বিতর্ক, আলোচনা ও অভিভাবক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৪১ বার

হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের সংবর্ধনা,নবীন বরণ, বিতর্ক প্রতিযোগিতা ও অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪অক্টোবর) সময় সকাল ১০টায় নিয়ামতপুর আলিম মাদ্রাসা অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে আগত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও নব যোগদানকৃত শিক্ষকবৃন্দের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি আলিম ১ম বর্ষের নবীন বরন-২০২৫ইং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান উদ্বোধন করেন নিয়ামতপুর আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও দিগদাইড় ইউনিয়ন মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন নিয়ামতপুর আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ মাসহুদ আলম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক, ভাইস প্রিন্সিপাল ও পপুলার মাল্টিকেয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ মোঃ আকরাম আহসান জুয়েল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোলজী গ্রীনউইচ ইউনিভার্সিটি, ইংল্যান্ড (জাপান, মালয়েশিয়া ও ইন্ডিয়াতে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত), হেলথকেয়ার এন্ড জেনারেল হাসপাতাল ইব্রাহিমপুর ঢাকার প্রতিষ্ঠাতা ডাঃ মোঃ এরশাদ আহসান সোহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, করিমগঞ্জ (অতি: দায়িত্বপ্রাপ্ত, তাড়াইল কিশোরগঞ্জ) মোঃ আহসানুল জাহিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও ফার্মাসিস্ট মোঃ একরাম আহসান জুয়েল।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন নিয়ামতপুর আলিম মাদ্রাসা ও দিগদাইড় মডেল হাই স্কুল।

অনুষ্ঠানের উদ্বোধন করেন নিয়ামতপুর আলিম মাদ্রাসার গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক ও কর্মচারীগণ।

সার্বিক সহযোগিতায় ছিলেন- নিয়ামতপুর আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোঃ হাবিবুর রহমান, সম্মানিত সদস্য মোঃ মোঃ শরীফ হোসাইন, মোঃ পারভেজ, মোঃ আজিজুল ইসলাম পাপলু।

এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক, শিক্ষার্থী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost