শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

ঢাকায় শিক্ষকের উপর পুলিশি হামলার প্রতিবাদে কটিয়াদীতে মানব’বন্ধন ও বি-ক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৪১ বার

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সারাদেশের শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়াসহ তিন দফা দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলন ও সমাবেশে অংশগ্রহণের সময় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ফেকামারা কামিল মাদ্রাসার প্রভাষক মো. কাজল মিয়াসহ শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে কটিয়াদীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে কটিয়াদী উপজেলাধীন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীবৃন্দের আয়োজনে
উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ফেকামারা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাসেম বিপ্লব, ডাঃ আব্দুল মান্নান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালাহ উদ্দিন ভুইয়া সবুজ, কটিয়াদী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ফকির, লোহাজুরী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ্ মো. আনোয়ার হোসেন, গণঅধিকার পরিষদের জেলা সহ-সভাপতি সৈয়দ আলিউজ্জামান মহসিন ও এনসিপির জেলা সহসভাপতি কাওছার আহমেদসহ আরো অনেকে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কটিয়াদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অংশ নেয় কটিয়াদী উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost