শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

অপসাংবাদিকদের বিএমইউজে-তে কোনো স্থান নেই, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান -শিবলী সাদিক খান

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১২৬ বার

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (BMUJ) ঢাকা মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে ঢাকা রাজধানীর দৈনিক বাংলার মোড় একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রধান আলোচক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান বলেন অপসাংবাদিকদের বিএমইউজে-তে কোনো স্থান নেই, হলুদ সাংবাদিকতা না করার উপর গুরুত্বআরোপ করে তিনি পেশাদারিত্বের বস্তুনিষ্ট সংবাদ প্রতিবেদন করার আহবান জানান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সোহেল আহম্মেদ, সভাপতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহম্মেদ।

বিএমইউজে সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ সাংবাদিক সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান। ঢাকা মহানগর বিএমইউজে মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মনিকে সভাপতি এবং শিমুল বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। এসময় তিনি বলেন এ সংখ্যা বৃদ্ধি পেতে পারে। তিনি সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোন কাজ করা থেকে বিরত থাকার আহবান জানান।

বিশেষ অতিথি প্রধান আলোচক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, অভিষেক অনুষ্ঠানে বলেন চাদাবাজি, অপসাংবাদিকতা যারা করে তাদের কারো আমাদের সংগঠনে কোনো স্থান হবে না। যাচাই-বাছাই করে যোগ্য ও প্রকৃত পেশাদার সাংবাদিকদেরই এই সংগঠনের সদস্য ফরম পুরণ করে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।”

তিনি আরও বলেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন সবসময় মাঠপর্যায়ের সাংবাদিকদের অধিকার রক্ষা. পেশাগত নিরাপত্তা ও ন্যায্য মর্যাদা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওাত করেন বিএমইউজে কেন্দ্রীয় সহসভাপতি সাইদুর রহমান বাবুল, অনুষ্ঠান পরিচালনা করেন শিমুল খান, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর বিএমইউজে কমিটি।

 

এ সময় বক্তব্য রাখেন বিএমইউজে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন তিনি সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি পেশাদারিত্বের সম্মান রক্ষার আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মনি, সভাপতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা মহানগর কমিটি।

ঢাকা মহানগর বিএমইউজে অভিষেক অনুষ্ঠানে শতাধিক সাংবাদিকদের উপস্থিতিতে সাংবাদিক নেতারা বিভিন্ন ঘটনা হামলা মামলা নির্যাতন থেকে রক্ষা পেতে অভিলম্ভে সুরক্ষা আইন বাস্তবাগনের আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost