শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

ক্ষমতা দেওয়ার ও কেড়ে নেওয়ার মালিক আল্লাহ- এডভোকেট  দুলু

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৪৩ বার

মোঃ রবিউল ইসলাম-ষ্টাফ রিপোর্টার

নাটোরের নলডাঙ্গা উপজেলার হরিদাখলসী কুমিল্লা পাড়ায় উঠান বৈঠকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ক্ষমতা দেয়ার ও কেড়ে নেওয়ার একমাত্র মালিক আল্লাহ।
তিনি আরও বলেন, তারেক রহমানের চিন্তাধারা আধুনিক ও আন্তর্জাতিক মানের। তিনি বাংলাদেশকে আমেরিকা, ইংল্যান্ড ও কানাডার মতো উন্নত দেশের সঙ্গে প্রতিযোগিতায় সক্ষম করে গড়ে তুলতে চান। এ লক্ষ্যেই তিনি ৩১ দফা ঘোষণা দিয়েছেন। যার মাধ্যমে দেশের প্রতিটি পরিবার ও নাগরিক উপকৃত হবে।
দুলু বলেন, “আমাদের মা-বোনেরা অনেক কষ্ট সহ্য করেছেন। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়িত হলে আর তাদের কষ্ট করতে হবে না। তাঁদের জন্য থাকবে বিশেষ ‘ফ্যামিলি কার্ড। যার মাধ্যমে তারা চিকিৎসা ও বিভিন্ন সেবায় অগ্রাধিকার পাবেন। কৃষক ও শ্রমিকদের জীবনযাপনও আধুনিক ও সহজ হবে।”
তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। বাংলাদেশ হবে স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি রাষ্ট্র।
শনিবার (১৮ অক্টোবর-২০২৫) বিকেলে নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের হরিদা খলসী কুমিল্লাপাড়া মাদরাসা মাঠে বিএনপি আয়োজিত এক উঠান বৈঠক ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উক্ত সভায় স্থানীয় বিএনপি নেতা শাহজাহান আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, জেলা যুবদলের সভাপতি এ. হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost