শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

নলডাঙ্গায় ভেজাল বীজ ও কীটনাশক রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৩৬ বার

 

নাটোরের নলডাঙ্গায় ভেজাল বীজ ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখায় ৩ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত ৩৫ হাজার টাকা জরিমানা করেছে।

২৯ অক্টোবর (বুধবার) দুপুরে নলডাঙ্গা পৌর বাজারে জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোঃ রাকিবুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসাইন, মোঃ নাহিদুল ইসলাম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান।

অভিযানে সেলিম বীজ ভান্ডার-কে মেয়াদোত্তীর্ণ বীজ সংরক্ষণের দায়ে ৫,০০০ টাকা, আরপি ভ্যারাইটি স্টোরকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুদ রাখার অপরাধে ১০,০০০ টাকা, এছাড়া সোনাপাতিল বাজারের রবিউল বীজ ভান্ডারকে স্থানীয় জাতের ধান ‘সুবর্ণ লতা’ নামে প্রতারণামূলকভাবে মানহীন বীজ প্যাকেটজাত করে মানসম্মত ট্যাগ লাগিয়ে বিক্রয়ের অভিযোগে ২০,০০০ টাকা জরিমানা করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, কৃষিপণ্যের গুণগতমান নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost