শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

মাধবদীর আমেনা হ-ত্যা মামলা প্রধান অভিযুক্তসহ ৭ জন গ্রে-প্তার

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৮ বার

 

মোঃ মাসুদ স্টাফ রিপোটার নরসিংদী

নরসিংদীর মাধবদীতে কিশোরী আমেনাকে ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মামলার প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নূরাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। একই মামলায় অপর অভিযুক্ত হযরত আলীকে গৌরীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার ও পরিবারের অভিযোগ অনুযায়ী, ঘটনার আগে অভিযুক্তরা ভুক্তভোগী ও তার পরিবারের ওপর দীর্ঘদিন ধরে চাপ ও হুমকি দিয়ে আসছিল। অভিযোগে বলা হয়, এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করার জন্য স্থানীয় প্রভাবশালীদের নাম ব্যবহার করে ভয়ভীতি দেখানো হতো।

ভুক্তভোগীর মা অভিযোগ করে জানান, অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নূরা নিয়মিত রাতে তার কিশোরী মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে যেত। পরিবারের পক্ষ থেকে এসব ঘটনায় বাধা দিতে গেলে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হতো বলে অভিযোগ করা হয়। ভয়ের কারণে পরিবার দীর্ঘদিন মুখ খুলতে পারেনি বলেও তিনি দাবি করেন।

পরিবার আরও জানায়, ঘটনার দিন ভুক্তভোগীর বাবা এলাকায় না থাকার সুযোগে কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। এ নৃশংস ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়।

ঘটনার পর নিহতের পরিবার মাধবদী থানায় হত্যা ও ধর্ষণ মামলা দায়ের করে। মামলাটি তদন্তে নেয় নরসিংদী জেলা পুলিশ ও ডিবি পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তকে গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ঢাকা রেঞ্জ পুলিশ-এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এ মামলায় এখন পর্যন্ত মোট ৯ জন আসামির মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। অভিযোগের সব দিক—হুমকি, পূর্বপরিকল্পনা ও সম্ভাব্য সহযোগীদের ভূমিকা—গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে এবং তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2023, All rights reserved.
Developed by Raytahost