শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৩৯ বার

নিজস্ব প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে ভ্রমণপ্রেমীদের জনপ্রিয় প্ল্যাটফর্ম কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রমজানের পবিত্রতা এবং ভ্রমণপ্রেমীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতেই এই আয়োজন করা হয়।
শুক্রবার (৬ মার্চ) কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের মুক্ত মঞ্চ প্রাঙ্গণে আয়োজিত এই ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস এর প্রধান এডমিন মোঃ সুমন মিয়া।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন—
মোঃ হৃদয় মিয়া (এডমিন), খালিদ মাহমুদ (সিনিয়র মডারেটর), শাফায়েত (ভলেন্টিয়ার), আশিকুর রহমান (ভলেন্টিয়ার), মিথিলা (মডারেটর), মোঃ জুবায়ের হোসেন (মডারেটর), খায়রুল ইসলাম (মডারেটর), রিফাত (ভলেন্টিয়ার), রুপা আক্তার (ভলেন্টিয়ার), জান্নাতুন্নেছা মীম (মডারেটর), ফয়সাল আহমেদ (ভলেন্টিয়ার) এবং সানি আহমেদ (মডারেটর)।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার মিথিলা তাহমিদ, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নদের চাঁদ, SH Anondha, Teddy Kishoreganj এবং Redoy Khan।
আলোচনা পর্বে বক্তারা বলেন, ভ্রমণ শুধু বিনোদনের জন্য নয়; এটি মানুষের জ্ঞান, অভিজ্ঞতা এবং সংস্কৃতি সম্পর্কে ধারণা বাড়ায়। তবে ভ্রমণের সময় অবশ্যই পরিবেশ রক্ষা, স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান এবং নিরাপদ ভ্রমণের বিষয়টি মাথায় রাখতে হবে। ভ্রমণস্থল পরিষ্কার রাখা, দায়িত্বশীল আচরণ করা এবং সহযাত্রীদের সহযোগিতা করা একজন সচেতন ভ্রমণপ্রেমীর দায়িত্ব।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এরপর সকলের অংশগ্রহণে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost