• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
Headline
নামের বিরোধে উত্তপ্ত ভৈরব: সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২, রেলপথ ৫ ঘণ্টা বন্ধ থাকার পর চালু একরাম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন এসএমসি সভাপতি সোহেল রানা কুলিয়ারচরে প্রকাশ্য দিবালোকে জুয়েল হ-ত্যার প্রতিবাদে উত্তাল লক্ষ্মীপুর!২৪ ঘণ্টার আল্টিমেটাম,সড়ক অবরোধ দুর্বৃত্তদের হামলায় নিহত জুয়েলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন সাবেক ছাত্রনেতা মামুন পঞ্চগড়ে আ’লীগের পোস্টার লাগানোর অভিযোগে ২৩ নেতাকর্মীর নামে মামলা অজ্ঞাতনামা ৮০ জন কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক-জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- তাড়াইল থানা ওসি তাড়াইলে ইউপি সদস্যের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তাড়াইলে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও সবজি বীজ বিতরণ ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর, ব্যাপক ক্ষয়ক্ষতি ও আহত একাধিক নারী

আজকের পত্রিকার প্রতিবেদনের প্রভাব: ওএসডি হলেন কিশোরগঞ্জের সিভিল সার্জন

Reporter Name / ১৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি

আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. অভিজিত শৰ্ম্মাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

​গত ১৯ মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। মন্ত্রণালয়ের যুগ্মসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ জারি করা হলো।

​গত ১৯ মে আজকের পত্রিকায় ‘যক্ষা, পোলিওর টিকা নেই, দিশেহারা অভিভাবক’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টা ১৪ মিনিটে সিভিল সার্জন ডা. অভিজিত শৰ্ম্মা নিজেই এ প্রতিবেদকের কাছে স্বীকার করেছেন যে, এই সংবাদের জন্যই তাকে ওএসডি করা হয়েছে। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী কার্যলয়ে যোগদান করেছেন।

​এর আগে, ২০২৫ সালের ৫ মার্চ ডা. অভিজিত শৰ্ম্মা কিশোরগঞ্জের সিভিল সার্জন হিসেবে যোগদান করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা