• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
Headline
নামের বিরোধে উত্তপ্ত ভৈরব: সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২, রেলপথ ৫ ঘণ্টা বন্ধ থাকার পর চালু একরাম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন এসএমসি সভাপতি সোহেল রানা কুলিয়ারচরে প্রকাশ্য দিবালোকে জুয়েল হ-ত্যার প্রতিবাদে উত্তাল লক্ষ্মীপুর!২৪ ঘণ্টার আল্টিমেটাম,সড়ক অবরোধ দুর্বৃত্তদের হামলায় নিহত জুয়েলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন সাবেক ছাত্রনেতা মামুন পঞ্চগড়ে আ’লীগের পোস্টার লাগানোর অভিযোগে ২৩ নেতাকর্মীর নামে মামলা অজ্ঞাতনামা ৮০ জন কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক-জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- তাড়াইল থানা ওসি তাড়াইলে ইউপি সদস্যের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তাড়াইলে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও সবজি বীজ বিতরণ ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর, ব্যাপক ক্ষয়ক্ষতি ও আহত একাধিক নারী

শাল্লায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

​শংকর ঋষি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি / ১৬০ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

শাল্লা (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে নগদ টাকা ও চাল বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার (২৬ মে) স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মানবিক সহায়তার অংশ হিসেবে প্রতিটি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের হাতে নগদ ৩,০০০ টাকা এবং ১৫ কেজি করে চাল তুলে দেওয়া হয়েছে। সরকারি এই সহায়তা পেয়ে উপকারভোগী কৃষকেরা সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

​শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াশ চন্দ্র দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
​অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন গনেন্দ্র চন্দ্র সরকার – সাবেক চেয়ারম্যান, শাল্লা উপজেলা পরিষদ এবং সাবেক সভাপতি, বিএনপি। বিশ্বজিৎ চৌধুরী নান্টু – বর্তমান চেয়ারম্যান, ৩নং বাহারা ইউনিয়ন পরিষদ। নিতাই দাস – স্থানীয় বিএনপি নেতা। ব্রজেশ চৌধুরী – সদস্য সচিব, উপজেলা স্বেচ্ছাসেবক দল। ইকরামুল হোসেন ও রাহুল সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​ উপজেলা প্রশাসন জানায়, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকার বদ্ধপরিকর। প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে অত্যন্ত স্বচ্ছতার সাথে এই সহায়তা বণ্টন করা হচ্ছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা