• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
Headline
নামের বিরোধে উত্তপ্ত ভৈরব: সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২, রেলপথ ৫ ঘণ্টা বন্ধ থাকার পর চালু একরাম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন এসএমসি সভাপতি সোহেল রানা কুলিয়ারচরে প্রকাশ্য দিবালোকে জুয়েল হ-ত্যার প্রতিবাদে উত্তাল লক্ষ্মীপুর!২৪ ঘণ্টার আল্টিমেটাম,সড়ক অবরোধ দুর্বৃত্তদের হামলায় নিহত জুয়েলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন সাবেক ছাত্রনেতা মামুন পঞ্চগড়ে আ’লীগের পোস্টার লাগানোর অভিযোগে ২৩ নেতাকর্মীর নামে মামলা অজ্ঞাতনামা ৮০ জন কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক-জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- তাড়াইল থানা ওসি তাড়াইলে ইউপি সদস্যের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তাড়াইলে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও সবজি বীজ বিতরণ ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর, ব্যাপক ক্ষয়ক্ষতি ও আহত একাধিক নারী

যাত্রীবেশে ইয়াবা পাচার: কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

Reporter Name / ১১০ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

ষ্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জ সদর উপজেলার নান্দলা এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী সিএনজিতে তল্লাশি চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল হাশেম (৬১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)।

​শনিবার (৩০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে র‍্যাব-১৪, সিপিসি-২ (কিশোরগঞ্জ) ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আবুল হাশেমের বাড়ি কুমিল্লা জেলায়।

​র‍্যাব জানায়, মহাসড়কে সিএনজি তল্লাশিকালে ওই মাদক কারবারি সাধারণ যাত্রীর বেশে অবস্থান করছিলেন। সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার হেফাজতে অবৈধ মাদক ইয়াবা থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করে র‍্যাব।

​র‍্যাব-১৪ এর মিডিয়া অফিসারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আবুল হাশেম দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে ইয়াবা সংগ্রহ করে কিশোরগঞ্জ এবং এর আশপাশের এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।
​তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে এবং মাদকের বিস্তার রোধে র‍্যাবের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা