• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
Headline
ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে বিদেশি পি-স্তলসহ আটক ১ নিকলীর কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান, প্রশাসক নিয়োগে স্থানীয়দের উচ্ছ্বাস পরিবহন নেতা ও ব্যবসায়ী কফিল উদ্দিন মারা গেছেন যাত্রীবেশে ইয়াবা পাচার: কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১ বাবার জানাজায় সাবেক এমপি সুজন – দিনাজপুর কারাগার থেকে ৭ ঘণ্টার প্যারোলে মুক্তি আহলে সুন্নাত ঈদ জামাত উদযাপন পরিষদ হালিশহর থানার উদ্যোগে সব ভাইবোনদের নিয়ে ঈদুল আযহার নামাজ আদায় পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন তাড়াইল উপজেলা বাসিকে মানবতার ফেরিওয়ালা শরীফুল ইসলাম( শরীফ) শাল্লায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ কিশোরগঞ্জে কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা, বাদীপক্ষকে হুমকি আজকের পত্রিকার প্রতিবেদনের প্রভাব: ওএসডি হলেন কিশোরগঞ্জের সিভিল সার্জন

ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে বিদেশি পি-স্তলসহ আটক ১

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ডেস্ক রিপোর্টঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৩ জুন) সকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর বাঘাডাঙ্গা বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঘাডাঙ্গা গ্রামের বেনাকুড়া মাঠ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বাঘাডাঙ্গা গ্রামের খলিফাপাড়া এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম রফি (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শামসুল মন্ডলের ছেলে।

আটকের পর উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির কোমর থেকে একটি বিদেশি তৈরি সচল পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। জব্দ করা পিস্তলটি সিলভার রঙের এবং এর গায়ে ইংরেজিতে MADE IN USA লেখা রয়েছে। বিজিবির প্রাথমিক মূল্যায়নে উদ্ধারকৃত পিস্তলের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ১০ হাজার টাকা।

বিজিবি জানায়, আটক ব্যক্তি উদ্ধারকৃত অস্ত্রের কোনো বৈধ লাইসেন্স বা কাগজপত্র প্রদর্শন করতে পারেননি। এ কারণে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
মহেশপুর থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়েছে, আটক ব্যক্তি অবৈধভাবে বিদেশি পিস্তল নিজের হেফাজতে ও নিয়ন্ত্রণে রেখে The Arms Act, 1878-এর 19A/19(f) ধারার অপরাধ করেছেন।

আটক আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা