• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
Headline
নামের বিরোধে উত্তপ্ত ভৈরব: সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২, রেলপথ ৫ ঘণ্টা বন্ধ থাকার পর চালু একরাম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন এসএমসি সভাপতি সোহেল রানা কুলিয়ারচরে প্রকাশ্য দিবালোকে জুয়েল হ-ত্যার প্রতিবাদে উত্তাল লক্ষ্মীপুর!২৪ ঘণ্টার আল্টিমেটাম,সড়ক অবরোধ দুর্বৃত্তদের হামলায় নিহত জুয়েলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন সাবেক ছাত্রনেতা মামুন পঞ্চগড়ে আ’লীগের পোস্টার লাগানোর অভিযোগে ২৩ নেতাকর্মীর নামে মামলা অজ্ঞাতনামা ৮০ জন কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক-জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- তাড়াইল থানা ওসি তাড়াইলে ইউপি সদস্যের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তাড়াইলে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও সবজি বীজ বিতরণ ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর, ব্যাপক ক্ষয়ক্ষতি ও আহত একাধিক নারী

তাড়াইল উপজেলা পরিদর্শনে কিশোরগঞ্জ জেলা প্রশাসক সোহানা নাসরিন

হুমায়ুন রশিদ জুয়েল, তাড়াইল / ১০৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনের শুরুতে তাড়াইল উপজেলা প্রশাসন কমপ্লেক্সে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমস্যা, সম্ভাবনা ও চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে সরকারি সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনমুখী কার্যক্রম নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ, নারীদের মধ্যে সেলাই মেশিন প্রদান এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন। এছাড়া কৃষকদের মাঝে তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ, তাড়াইল উপজেলা পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস এবং উপজেলা কৃষি অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি রাস্তাঘাট সংস্কার কার্যক্রমের অগ্রগতি, শিক্ষার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভূমি সেবা এবং কৃষি সেবার বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসকের সার্বিক পরিদর্শন কার্যক্রম সমন্বয় ও পরিচালনা করেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার।
তাড়াইল উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সরকারি সেবার মান পর্যবেক্ষণের লক্ষ্যে জেলা প্রশাসকের এ পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা