• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Headline
নামের বিরোধে উত্তপ্ত ভৈরব: সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২, রেলপথ ৫ ঘণ্টা বন্ধ থাকার পর চালু একরাম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন এসএমসি সভাপতি সোহেল রানা কুলিয়ারচরে প্রকাশ্য দিবালোকে জুয়েল হ-ত্যার প্রতিবাদে উত্তাল লক্ষ্মীপুর!২৪ ঘণ্টার আল্টিমেটাম,সড়ক অবরোধ দুর্বৃত্তদের হামলায় নিহত জুয়েলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন সাবেক ছাত্রনেতা মামুন পঞ্চগড়ে আ’লীগের পোস্টার লাগানোর অভিযোগে ২৩ নেতাকর্মীর নামে মামলা অজ্ঞাতনামা ৮০ জন কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক-জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- তাড়াইল থানা ওসি তাড়াইলে ইউপি সদস্যের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তাড়াইলে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও সবজি বীজ বিতরণ ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর, ব্যাপক ক্ষয়ক্ষতি ও আহত একাধিক নারী

নলডাঙ্গায় ৪৫ টি অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধি : / ১২৩ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

নাটোরের নলডাঙ্গায় মৎস্য আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৫ টি অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে নলডাঙ্গা উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলার আচড়াখালী, ভূষণগাছা এবং মৎস্য অভয়াশ্রম সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খাঁন।

অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে ব্যবহৃত ৪৫টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে স্থানীয় জনগণ ও উপস্থিত ব্যক্তিদের সামনে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সহকারী মৎস্য কর্মকর্তা (ইলিশ) মো. সুজন আহম্মেদ, নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মৎস্য সম্পদ সংরক্ষণ ও মৎস্য আইন বাস্তবায়নে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা