• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন
Headline
নামের বিরোধে উত্তপ্ত ভৈরব: সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২, রেলপথ ৫ ঘণ্টা বন্ধ থাকার পর চালু একরাম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন এসএমসি সভাপতি সোহেল রানা কুলিয়ারচরে প্রকাশ্য দিবালোকে জুয়েল হ-ত্যার প্রতিবাদে উত্তাল লক্ষ্মীপুর!২৪ ঘণ্টার আল্টিমেটাম,সড়ক অবরোধ দুর্বৃত্তদের হামলায় নিহত জুয়েলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন সাবেক ছাত্রনেতা মামুন পঞ্চগড়ে আ’লীগের পোস্টার লাগানোর অভিযোগে ২৩ নেতাকর্মীর নামে মামলা অজ্ঞাতনামা ৮০ জন কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক-জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- তাড়াইল থানা ওসি তাড়াইলে ইউপি সদস্যের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তাড়াইলে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও সবজি বীজ বিতরণ ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর, ব্যাপক ক্ষয়ক্ষতি ও আহত একাধিক নারী

​কিশোরগঞ্জে ৮ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ার ৩ মাদককারবারি গ্রেফতার

Reporter Name / ৭৪ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৪) একটি আভিযানিক দল তল্লাশি চৌকি বসিয়ে আট কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
​গতকাল ২৫ জুন (বৃহস্পতিবার) বিকেলে করিমগঞ্জ থানার বালিখলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
​গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—১. রুহুল আমিন (৩৫), ২. মোঃ জুবাই মিয়া (৩৫) এবং ৩. আল আমিন (৪০)। গ্রেফতারকৃত এই তিনজনের বাড়িই ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
​র‌্যাব সূত্র জানায়, বাংলাদেশকে মাদকমুক্ত করার অঙ্গীকার বাস্তবায়নে র‌্যাব-১৪ (ময়মনসিংহ) নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-১৪ (কিশোরগঞ্জ)-এর একটি দল বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টা ৩৫ মিনিটে করিমগঞ্জের বালিখলা এলাকায় একটি সফল অভিযান ও তল্লাশি চালায়। সেখানে অস্থায়ী চেকপোস্টে তল্লাশিকালে উক্ত তিনজনকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের তল্লাশি করে হেফাজত থেকে ৮ কেজি অবৈধ গাঁজা ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে কিশোরগঞ্জ ও এর আশেপাশের জেলাগুলোতে বিক্রি করে আসছিল।
​এ বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ তাদেরকে কিশোরগঞ্জ করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিস্তার রোধে র‌্যাবের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা