• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
Headline
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সাথে জাতীয়তাবাদী পেশাজীবী দলের ফুলেল শুভেচ্ছা বিনিময় নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ ও গণউপদ্রবের দায়ে ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা অনুমতি ছাড়াই সরকারি গাছ কাটলেন বিএনপি নেতা, বন্ধ করলেন এসি ল্যান্ড করিমগঞ্জে হারেছ হত্যা: আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন তাড়াইলে আদালতের আদেশ অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন দেশে-বিদেশে ষড়যন্ত্র চালাচ্ছে পতিত সরকারের দোসররা: রুহুল কবির রিজভী পরকীয়ার অভিযোগ তুলে ফরিদপুরে প্রবাসীর স্ত্রীর চুল কেটে নির্যাতন, ভিডিও ভাইরাল পাঁচ বছরেও শেষ হয়নি পুটিয়ার নতুন কারাগারের নির্মাণকাজ নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ২৩৩ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

​নিজস্ব প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খানের রোগ মুক্তি ও আশু সুস্থতা কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​আজ রবিবার (৫ জুলাই) বাদ আসর কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের মহিনন্দ ভাস্করখিলা মিচবাহুল উলুম মাদ্রাসায় এই মাহফিলের আয়োজন করা হয়।

​মহিনন্দ ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফায়জুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আশরাফ আলী।

​দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ​১নং ওয়ার্ড মেম্বার মাহতাবুদ্দিন, ​অ্যাডভোকেট আসাউজ্জামান জুয়েল
​ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফা, ​মহিনন্দ ইউনিয়ন কৃষক দলের সভাপতি নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, মাইজখাপন ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহিনুর রহমান,
​যুবদল সদস্য সচিব মোঃ টিটু মিয়া,
​মহিনন্দ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাওলানা ওয়ালীউল্লাহ, ​মহিনন্দ ইউনিয়ন জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিত, ​এছাড়াও মাদ্রাসার শিক্ষকবৃন্দ, চার শতাধিক ছাত্র, ওয়ার্ড বিএনপির নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মাহফিলে অংশ নেন।
​অনুষ্ঠানের শুরুতে মিলাদ শরিফ পাঠ শেষে জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খানের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শুরুতেই ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সকলের নিকট উনার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা