• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
Headline
নামের বিরোধে উত্তপ্ত ভৈরব: সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২, রেলপথ ৫ ঘণ্টা বন্ধ থাকার পর চালু একরাম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন এসএমসি সভাপতি সোহেল রানা কুলিয়ারচরে প্রকাশ্য দিবালোকে জুয়েল হ-ত্যার প্রতিবাদে উত্তাল লক্ষ্মীপুর!২৪ ঘণ্টার আল্টিমেটাম,সড়ক অবরোধ দুর্বৃত্তদের হামলায় নিহত জুয়েলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন সাবেক ছাত্রনেতা মামুন পঞ্চগড়ে আ’লীগের পোস্টার লাগানোর অভিযোগে ২৩ নেতাকর্মীর নামে মামলা অজ্ঞাতনামা ৮০ জন কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক-জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- তাড়াইল থানা ওসি তাড়াইলে ইউপি সদস্যের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তাড়াইলে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও সবজি বীজ বিতরণ ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর, ব্যাপক ক্ষয়ক্ষতি ও আহত একাধিক নারী

একরাম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন এসএমসি সভাপতি সোহেল রানা

নিজস্ব প্রতিনিধি: / ৯৬ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

​কিশোরগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী একরাম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো: সোহেল রানা। সম্প্রতি বিদ্যালয় কক্ষে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ নতুন কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত সভাপতি মো: সোহেল রানা বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার-এর কনিষ্ঠ সন্তান।

​নবগঠিত এই কমিটিতে মো: আ: কাইয়ুম সহ-সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বোরহান উদ্দিন সদস্য সচিব হিসেবে দায়িত্ব লাভ করেছেন।

​নবগঠিত কমিটির কমিটির অন্যান্য সম্মানিত সদস্যরা হলেন: শিক্ষক প্রতিনিধি: খন্দকার মো: তাজুল ইসলাম ,বিদ্যোৎসাহী সদস্য: মো: মতিউর রহমান (পুরুষ) ও মোছা: কামরুন্নাহার (মহিলা) অভিভাবক সদস্য (পুরুষ): মো: মন্জিল ও মো: হাবিবুর রহমান অভিভাবক সদস্য (মহিলা): মোছা: হালিমা আক্তার ও মোছা: আনোয়ারা সদস্য: মুহাম্মদ ইকবাল হোসেন ও মো: আমিনুল ইসলাম।
​দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মো: সোহেল রানা বলেন, আমার বাবার প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠের শিক্ষার মানোন্নয়ন, ভৌত অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে আমরা সবাই মিলে একযোগে কাজ করব।” ​ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কমিটি গঠিত হওয়ায় এলাকার অভিভাবক, শিক্ষক ও স্থানীয় সুধীজন গভীর সন্তোষ প্রকাশ করেছেন এবং বিদ্যালয়ের সার্বিক উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা