আমিনুল ইসলাম রিপন:
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী নীলগঞ্জ হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ‘গোল্ডেন জিপিএ-৫’ অর্জন করেছে নাদিয়া জান্নাত প্রভা।
প্রভা কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক এবং মাইজখাপন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এনায়েত-এর জ্যেষ্ঠ কন্যা।
প্রকাশিত ফলাফলে প্রভার এই গৌরবোজ্জ্বল সাফল্যের খবর ছড়িয়ে পড়লে তাঁর পরিবার, বিদ্যালয়, শিক্ষক, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায়।
কন্যার এই কৃতিত্বপূর্ণ সাফল্যে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মোঃ এনায়েত বলেন, “সন্তানের ভালো ফলাফল যেকোনো বাবার জন্যই অত্যন্ত আনন্দ ও গর্বের। তবে শুধু জিপিএ-৫ পাওয়াই শেষ কথা নয়; আমার সন্তান যেন সৎ, মানবিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে—এটাই আমার মূল চাওয়া। মহান আল্লাহ তাআলা যেন তাকে সঠিক পথে রাখেন এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।”
তিনি প্রভার এই সাফল্যের নেপথ্যে থাকা শিক্ষক মণ্ডলী, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মেয়ের ভবিষ্যৎ সফলতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, নাদিয়া জান্নাত প্রভা ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেকে একজন দক্ষ, সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলে দেশের সেবায় আত্মনিয়োগ করতে চায়।