তাড়াইল প্রতিনিধিঃ
সাংবাদিকতায় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেয়েছেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাংবাদিক আমিনুল ইসলাম রিপন। তিনি জাতীয় সাংবাদিক সংস্থার তাড়াইল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও বিএমইউজে তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার সকাল ১১টায় কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ‘কালের নতুন সংবাদ’ পত্রিকার ১১তম বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, কেক কাটা ও সেরা সাংবাদিকদের সম্মাননা প্রদান। দৈনিক দিনকালের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আবু জাফর সালেহ মো. বাবুলের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
‘কালের নতুন সংবাদ’-এর সম্পাদক খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা রুহুল হোসাইন, কিশোরগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন খান ছোটন, করিমগঞ্জ সরকারি কলেজের প্রভাষক রাজ্জাকুন্নেছা সুমী, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান সোহেল, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম ফকির মতি, সাপ্তাহিক শুরূক পত্রিকার সম্পাদক মো. ফজলুর রহমান, সাপ্তাহিক নবধারা বার্তার সম্পাদক শহিদুল ইসলাম পলাশ, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, তাড়াইল বিএমইউজের সভাপতি ছাদেকুর রহমান রতন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— হাওর টাইমসের সম্পাদক মো. খায়রুল ইসলাম ভূঁইয়া, বিটিএন বাংলার সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান জুয়েল, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সচিব ও তাড়াইল উপজেলা শাখার সভাপতি হাজী শহিদুল ইসলাম, দৈনিক আজকের দর্পণের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান লিপন, দৈনিক আমার সংবাদের পাকুন্দিয়া প্রতিনিধি এম এ হান্নান, দৈনিক নওরোজের তাড়াইল প্রতিনিধি মজিবুল হক চুন্নু, কবি ও ছড়াকার সাদেক আহমেদসহ আরও অনেকে।
অনুষ্ঠানে ‘কালের নতুন সংবাদ’ পরিবারের পক্ষে বার্তা সম্পাদক সোহেল রানা, ব্যবস্থাপনা সম্পাদক গোলাম মোস্তফা শাহিনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে অতিথিদের স্বাগত জানান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির পক্ষ থেকে বছরসেরা ও বিভিন্ন ক্যাটাগরিতে সেরা সাংবাদিকদের মাঝে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। সত্য প্রকাশে বিশেষ অবদানের জন্য সাংবাদিক আমিনুল ইসলাম রিপন ছাড়াও সম্মাননা পেয়েছেন— অ্যাডভোকেট আসাউজ্জামান জুয়েল, গাজীপুর প্রতিনিধি এমদাদুল হক, নেত্রকোণা প্রতিনিধি আলম খান, আতাউর রহমান বাচ্চু এবং বিএমইউজে হোসেনপুর শাখার সভাপতি এস কে শাহিন নবাব।