• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
Headline
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সাথে জাতীয়তাবাদী পেশাজীবী দলের ফুলেল শুভেচ্ছা বিনিময় নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ ও গণউপদ্রবের দায়ে ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা অনুমতি ছাড়াই সরকারি গাছ কাটলেন বিএনপি নেতা, বন্ধ করলেন এসি ল্যান্ড করিমগঞ্জে হারেছ হত্যা: আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন তাড়াইলে আদালতের আদেশ অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন দেশে-বিদেশে ষড়যন্ত্র চালাচ্ছে পতিত সরকারের দোসররা: রুহুল কবির রিজভী পরকীয়ার অভিযোগ তুলে ফরিদপুরে প্রবাসীর স্ত্রীর চুল কেটে নির্যাতন, ভিডিও ভাইরাল পাঁচ বছরেও শেষ হয়নি পুটিয়ার নতুন কারাগারের নির্মাণকাজ নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

ঢাকা নিউ সুপার মার্কেট বণিক সমিতির নির্বাচনে ‘খায়ের-ফারুক’ প্যানেলের পূর্ণাঙ্গ জয়

Reporter Name / ১৬৬ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ষ্টাফ রিপোর্টার:

ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) বণিক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে কাজী আবুল খায়ের এবং সাধারণ সম্পাদক পদে শফিকুর রহমান খাঁন ফারুকের নেতৃত্বাধীন খায়ের-ফারুক পরিষদ পূর্ণ প্যানেলে বিপুল ভোটে জয়লাভ করেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনা কমিটির চূড়ান্ত ফলাফল শিট অনুযায়ী, সভাপতি পদে কাজী আবুল খায়ের ৬১৮ ভোট এবং সাধারণ সম্পাদক পদে শফিকুর রহমান খাঁন ফারুক ৬০৭ ভোট পেয়ে সাধারণ ব্যবসায়ীদের নিরঙ্কুশ রায় লাভ করেন। তাদের এই ঐতিহাসিক বিজয়ে পুরো মার্কেট জুড়ে সাধারণ ব্যবসায়ী ও সমর্থকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

নির্বাচনের আগে ‘আম মার্কা’ প্যানেলটি মার্কেটের আধুনিকায়নে বেশ কিছু যুগান্তকারী প্রতিশ্রুতি দিয়েছিল। বিজয়ের পর নবনির্বাচিত নেতৃবৃন্দ সাধারণ ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন।

সাধারণ ব্যবসায়ীরা আশা প্রকাশ করছেন, খায়ের-ফারুক পরিষদের এই ঐতিহাসিক পূর্ণাঙ্গ প্যানেল জয়ের মাধ্যমে ঢাকা নিউ সুপার মার্কেটের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলোর স্থায়ী সমাধান হবে এবং মার্কেটের ব্যবসায়িক পরিবেশ এক নতুন উচ্চতায় পৌঁছাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা