• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
Headline
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সাথে জাতীয়তাবাদী পেশাজীবী দলের ফুলেল শুভেচ্ছা বিনিময় নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ ও গণউপদ্রবের দায়ে ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা অনুমতি ছাড়াই সরকারি গাছ কাটলেন বিএনপি নেতা, বন্ধ করলেন এসি ল্যান্ড করিমগঞ্জে হারেছ হত্যা: আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন তাড়াইলে আদালতের আদেশ অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন দেশে-বিদেশে ষড়যন্ত্র চালাচ্ছে পতিত সরকারের দোসররা: রুহুল কবির রিজভী পরকীয়ার অভিযোগ তুলে ফরিদপুরে প্রবাসীর স্ত্রীর চুল কেটে নির্যাতন, ভিডিও ভাইরাল পাঁচ বছরেও শেষ হয়নি পুটিয়ার নতুন কারাগারের নির্মাণকাজ নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

​আসামি পালানোয় কুলিয়ারচর থানার ওসি প্রত্যাহার, ১০ ঘণ্টার অভিযানে আ.লীগ নেতা ফের গ্রেপ্তার

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): / ১৫০ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ কৌশলে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা মো. রেনু মিয়াকে ১০ ঘন্টা পর হাতকড়া পড়া অবস্থায় আটক করেছে পুলিশ।

এ ঘটনার পর কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন-কে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর সোমবার দুপুরে কুলিয়ারচর থানার ৯ (১১)২৫ নম্বর মামলায় ছয়সূতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. রেনু মিয়াকে (৫৫) আটক করতে উপজেলার মাধবদী গ্রামে রেনু মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। স্থানীয়দের ভাষ্য মতে, রেনু মিয়াকে আটক করে হাতকড়া পরানো হলে ঘটনাস্থলে লোকজন জড়ো হয়। এ সময় কৌশলে পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যান রেনু মিয়া।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে এর কিছুক্ষণ পর
দেড় বছরের কন্যা শিশু আয়াত ও ৯ মাসের ছেলে শিশু রায়ানসহ রেনু মিয়ার ছেলে মনিরের স্ত্রী ইতি আক্তার (২৩), মেয়ে বিপাশা আক্তার (২৪), প্রতিবেশী বোন সাদিয়া আক্তার (২০), প্রতিবেশী রত্না (৩০), মরিয়ম (৪৫), আকলিমা (২৬) ও আরিফা আক্তার (৪০) নামে ৭ নারীকে ধরে থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাদের মাধ্যমে মোবাইল ফোনে যোগাযোগ করে কৌশল অবলম্বনের মাধ্যমে পলাতক আওয়ামী লীগ নেতা মো. রেনু মিয়াকে সোমবার রাত সাড়ে ৯টার দিকে থানায় এনে তাকে গ্রেফতার করে।

এঘটনায় ১৫ সেপ্টেম্বর প্রথম আওয়ারে পুলিশের কাজে বাধা প্রধানের অভিযোগে কুলিয়ারচর থানার এসআই সারফিন বাদী হয়ে আওয়ামী লীগ নেতা মো. রেনু মিয়া-কে প্রধান আসামী করে ১৫ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ২০-২৫ জনের নামে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করে। মামলা নম্বর-১০।

এ মামলায় আওয়ামী লীগ নেতা মো. রেনু মিয়ার ছেলে মনিরের স্ত্রী ইতি আক্তার (২৩), প্রতিবেশী বোন সাদিয়া আক্তার (২০), প্রতিবেশী রত্না (৩০) ও আকলিমা (২৬) কে গ্রেফতার দেখিয়ে দেড় বছরের কন্যা শিশু আয়াত ও ৯ মাসের ছেলে শিশু রায়ানসহ তাদেরকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল তিনটার দিকে কিশোরগঞ্জ জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করেন পুলিশ।
দেড় বছরের শিশু আয়াত ইতি আক্তারের কন্যা ও ৯ মাসের শিশু রায়ান সাদিয়া আক্তারের ছেলে।

এছাড়া রেনু মিয়ার মেয়ে বিপাশা আক্তার (২৪), প্রতিবেশী মরিয়ম (৪৫) ও আরিফা আক্তার (৪০) অসুস্থ থাকায় মুছলেখা নিয়ে তাদের পরিবারের সদস্যদের নিকট বুঝিয়ে দেয় পুলিশ।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি আদেশে তাঁকে বদলী করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে থানার ওসি (তদন্ত) মো. মোবারক হোসেনের নিকট দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন তিনি।

এব্যাপারে কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মো. মোবারক হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মঙ্গলবার দুপুরে ওসি কাজী আরিফ উদ্দীনের নিকট থেকে দ্বায়িত্ব বুঝে নিয়েছেন তিনি।

এব্যাপারে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সাথে তাঁর অফিসিয়াল মোবাইল নাম্বারে (০১৩২০-০৯৫৩০০) একাধিকবার যোগাযোগ করার চেস্টা করেও ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা