ষ্টাফ রিপোর্টার:
আসন্ন ৪নং ঘাগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে লড়াই করার আনুষ্ঠানিক প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় ব্যক্তিত্ব আতিকুজ্জামান সেলিম মজুমদার। সততা, স্বচ্ছতা ও নিরবচ্ছিন্ন জনসেবার মাধ্যমে একটি মডেল, উন্নত ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।
নির্বাচনী গণসংযোগে আতিকুজ্জামান সেলিম মজুমদার জানান, “এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সেবা করাই আমার প্রধান উদ্দেশ্য।” ঘাগড়া ইউনিয়নের সার্বিক ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকার নিয়ে তিনি এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া, আন্তরিক সমর্থন ও ভালোবাসা চেয়েছেন।
এদিকে স্থানীয়দের মাঝেও তাঁর প্রার্থিতা ঘিরে বেশ আগ্রহ তৈরি হয়েছে। এলাকাবাসীর একাংশের মতে, ইউনিয়ন পরিষদ পরিচালনায় একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতার উপস্থিতি অত্যন্ত জরুরি। সেই জায়গা থেকে আতিকুজ্জামান সেলিম মজুমদারকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা দেখা যাচ্ছে।
‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’—এই ভাবনায় উদ্বুদ্ধ হয়ে ৪নং ঘাগড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর সমর্থনে নিয়মিত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে স্থানীয় বাসিন্দারা তাঁর নির্বাচনী সাফল্যের বিষয়ে আশাবাদ ব্যক্ত করছেন।