• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
Headline
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সাথে জাতীয়তাবাদী পেশাজীবী দলের ফুলেল শুভেচ্ছা বিনিময় নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ ও গণউপদ্রবের দায়ে ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা অনুমতি ছাড়াই সরকারি গাছ কাটলেন বিএনপি নেতা, বন্ধ করলেন এসি ল্যান্ড করিমগঞ্জে হারেছ হত্যা: আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন তাড়াইলে আদালতের আদেশ অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন দেশে-বিদেশে ষড়যন্ত্র চালাচ্ছে পতিত সরকারের দোসররা: রুহুল কবির রিজভী পরকীয়ার অভিযোগ তুলে ফরিদপুরে প্রবাসীর স্ত্রীর চুল কেটে নির্যাতন, ভিডিও ভাইরাল পাঁচ বছরেও শেষ হয়নি পুটিয়ার নতুন কারাগারের নির্মাণকাজ নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

তাড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা আজহারুল

Reporter Name / ৯১ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

তাড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা আজহারুল

আমিনুল ইসলাম রিপন, তাড়াইল:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রামের ছাত্রলীগ নেতা আজহারুল ইসলাম রাজা প্যারোলে মুক্তি পেয়ে কড়া পুলিশি নিরাপত্তায় তার বাবার জানাজায় অংশগ্রহণ করেছেন।

গত ২৯ আগস্ট আওয়ামী লীগের একটি মিছিলে যোগ দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কয়েকজন নেতাকর্মীর নামে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় ২৯ আগস্ট দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আজহারুল ইসলাম রাজাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ৩০ আগস্ট সকাল ১০টায় তাকে আদালতে সোপর্দ করা হয়।

এদিকে, আজ সকাল সাড়ে ৭টার দিকে স্ট্রোক করে ইন্তেকাল করেন আজহারুলের বাবা মো. সোহরাব উদ্দিন ব্যাপারী। বাবার মৃত্যুর খবর পেয়ে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ দুপুর আড়াইটায় বিভিন্ন শর্ত সাপেক্ষে তিন ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

তাড়াইল থানা চৌকস অফিসার ইনচার্জ প্রদীপ মণ্ডলের নেতৃত্বে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে তাকে তার বাবার জানাজাস্থলে নেওয়া হয়। জানাজা শেষে তিনি তার মা, স্ত্রী ও সন্তানের সঙ্গে সংক্ষিপ্ত সময় সাক্ষাৎ করেন এবং পরবর্তীতে পুনরায় তাকে জেলহাজতে নিয়ে যাওয়া হয়।

এ সময় তাড়াইল থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ প্রদীপ মন্ডল তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার আলম, কালের নতুন সংবাদ এর সম্পাদক মোঃ খায়রুল ইসলাম,সাংবাদিক মুজিবুল হক চুন্নু, সাংবাদিক হাফিজুর রহমান হানিফ, সাংবাদিক আমিনুল ইসলাম রিপন সহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা