
রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮ ঘটিকা থেকে সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। সারা বাংলাদেশের ন্যায় কিশোরগঞ্জ নির্বাচনের পরিসমাপ্তিতে ও জেলার সর্বশেষ বেসরকারী ফলাফলে জানা যায়, কিশোরগঞ্জ-হোসেনপুর -০১ আসনে নৌকার প্রতীক নিয়ে জয়ী হয়েছেন ডাঃ সৈয়দা জাকিয়া নুর লিপি, পাকুন্দিয়া-কটিয়াদী-০২ আসনে ঈগল প্রতীক নিয়ে জয়ী হয়েছেন এডভোকেট সোহরাব উদ্দিন, তাড়াইল-করিমগঞ্জ-০৩ আসনে লাঙ্গল প্রতীক নিয়ে জয়ী হয়েছেন এডভোকেট মুজিবুল হক চুন্নু, ইটনা, মিঠামইন,অষ্টগ্রাম-৪ আসনে নৌকার প্রতীকে জয়ী হয়েছেন প্রকৌঃরেজওয়ান আহমেদ তৌফিক, নিকলী-বাজিতপুর-০৫ আসনে নৌকার প্রতীকে জয়ী হয়েছেন আলহাজ্ব মোঃ আফজাল হোসেন ও কুলিয়ারচর – ভৈরব- ৬ আসন থেকে নৌকার প্রতীকে জয়ী হয়েছেন নাজমুল হাসান পাপন।
কিশোরগঞ্জে ৬টি আসনের মধ্যে ৪টি আসনে নৌকার জয় এবং ২ টি আসনের মধ্যে একটিতে ঈগল ও অন্যটিতে লাঙ্গলের জয় হয়েছে।
তাদের মধ্যে, লিপি, চুন্নু, তৌফিক,আফজাল ও পাপন বর্তমান সাংসদ সদস্য ছিলেন।
Leave a Reply