শিরোনাম
​সালথায় গভীর রাতে আসামির বাড়িতে এএসআই, ‘পরকীয়ার’ অভিযোগে গণপিটুনি নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল

​সালথায় গভীর রাতে আসামির বাড়িতে এএসআই, ‘পরকীয়ার’ অভিযোগে গণপিটুনি

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩ বার

(ফরিদপুর) বিপ্লব কুমার দাস

​ফরিদপুরের সালথা উপজেলায় গভীর রাতে মাদক মামলার এক আসামির বাড়িতে গিয়ে স্থানীয় জনতার তোপের মুখে পড়েছেন পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। পরকীয়া ও অনৈতিক সম্পর্কের অভিযোগে তাকে আটক করে গণপিটুনি দিয়েছে গ্রামবাসী। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বলিভদ্রদিয়া গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তার নাম মো. ইমরান হাসান (৪০)। তিনি রামকান্তপুর ইউনিয়নের সহকারী বিট কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বলিভদ্রদিয়া গ্রামের মো. মেহেদী হাসানের (২৮) বিরুদ্ধে সালথা ও পার্শ্ববর্তী বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, এই মামলার সূত্র ধরে এএসআই ইমরান প্রায়ই গভীর রাতে সাদা পোশাকে মেহেদীর বাড়িতে যাতায়াত করতেন। দীর্ঘদিন ধরে তার এই রহস্যজনক যাতায়াত নিয়ে গ্রামবাসীর মনে সন্দেহ ও গুঞ্জন চলে আসছিল।

​ঘটনার রাতে এএসআই ইমরান আবারো সাদা পোশাকে ওই বাড়িতে গেলে ওত পেতে থাকা স্থানীয় জনতা তাকে হাতেনাতে আটক করে। এসময় উত্তেজিত জনতা তাকে লক্ষ্য করে গণপিটুনি দেয়। খবর পেয়ে সালথা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিয়ে আসে। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের এমন অপেশাদার আচরণ এবং জনরোষের মুখে পড়ার ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost