শিরোনাম
​সালথায় গভীর রাতে আসামির বাড়িতে এএসআই, ‘পরকীয়ার’ অভিযোগে গণপিটুনি নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল

কটিয়াদীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাত বিচ্ছিন্নের প্রতিবাদে মানববন্ধন পালিত আজ।

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪০১ বার

ফখর উদ্দিন ইমরান, বিশেষ প্রতিবেদক।
কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়নকে কুপিয়ে দুই হাত বিচ্ছিন্ন ও হত্যা চেষ্টার ঘটনায় এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।এতে স্থানীয় হাটবারে ঘন্টাব্যাপী মানববন্ধনে হাতে প্লেকার্ড নিয়ে কয়েকশো নারী-পুরুষ অংশ নেয়৷ এছাড়াও একই স্থানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) এর ব্যানারে পৃথক আরো একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়৷ সোমবার ৫ ফেব্রুয়ারী সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এই কর্মসূচি চলে। পরে হাজারো মানুষের বিক্ষোভ মিছিলটি গচিহাটা বাজার ঘুরে কলেজ মাঠে এসে শেষ হয়। এসময় উপস্থিত মানুষ এই পৈশাচিক ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিচার দাবি করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম জাহাঙ্গীর,সহস্রাম ধূলদিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, শাখাওয়াত হোসেন টিপু, চান্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহতাব উদ্দিন,ডাক্তার নূরুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ সহ আরো অনেকে।
উল্লেখ্য গত ১ ফেব্রুয়ারি রাত নয়টা ১০ মিনিটের দিকে সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা বাজার থেকে বাড়ি ফেরার পথে কাছারিপাড়া মোড়সংলগ্ন এলাকায় কুপিয়ে নয়ন মিয়ার দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয় দুর্বৃত্তরা। তিনি এখন ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন। গত শনিবার ২ ফেব্রুয়ারী কটিয়াদী মডেল থানায় নয়নের ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে ১৯ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ১৯ জনের মধ্যে ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2023, All rights reserved.
Developed by Raytahost