শিরোনাম
​সালথায় গভীর রাতে আসামির বাড়িতে এএসআই, ‘পরকীয়ার’ অভিযোগে গণপিটুনি নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল

কটিয়াদীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা নয়নের ওপর সন্ত্রাসী হামলা ও হাতের কব্জি কাটার প্রতিবাদে মানববন্ধন।

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৩২ বার

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম নয়নের ওপর সন্ত্রাসী হামলা ও দুই হাতের কব্জি কাটার প্রতিবাদে কটিয়াদী উপজেলা বাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে উপজেলা বাসীর উদ্যোগে বৃহস্পতিবার কটিয়াদী সদর বাসস্ট্যান্ডে সহশ্রাধিক লোক মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মিনহাজুল ইসলাম জাহাঙ্গীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন
মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ছেনু মিয়া, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূঞা লিটন, চান্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির ইবনে আব্দুল্লাহ সুমন, সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন টিপু, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ আকন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি সদরুল হক বাচ্চু, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জগরুল হোসেন, রক্তদান সমিতির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম, জালালপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মনিরুল হক রাজিব, সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি রাসেল আহমেদ, মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি আশিকুল হক সুমন, উপজেলা ছাত্রলীগ নেতা আজমল হক রাফি, স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহাগ, সুমন, আওয়ামী প্রজন্ম লীগের সিরাজুল ইসলাম শামীম প্রমুখ।

বক্তাগণ বলেন, সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নে গুরু বাহিনী নামে একটি সন্ত্রাসী দল রয়েছে। এলাকার যত অপরাধ, অপকর্ম হয় সবই তাদের দ্বারাই সংগঠিত হয়। গুরু বাহিনীর সদস্যরাই সন্ত্রাসী হামলা চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা নয়নের দুই হাতের কব্জি কুপিয়ে বিচ্ছিন্ন করেছে। এই গুরু বাহিনীর বিরুদ্ধে অনতিবিলম্বে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনে প্রতি দাবী জানান। তাদেরকে আইনের আওতায় এনে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবী জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2023, All rights reserved.
Developed by Raytahost