
মোস্তফা শাওন:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৬নং পুমদী ইউনিয়নের মৎস্যজীবী দলের নেতা কর্মীদের উদ্যোগে কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৩০ শে (ডিসেম্বর) বিকালে আদু মাস্টারের বাজারে এই কর্মী সমাবেশে পুমদী ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল হক এর সভাপতিিত্বে সিনিয়র যুগ্ন আহবায়ক আলী মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক এডভোকেট মাজহারুল ইসলাম, মৎস্যজীবী দলের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল হক খান মিলকী শ্যামল, সাংগঠনিক সম্পাদক সেকান্দর আহমেদ, জহিরুল ইসলাম বিপুল, হোসেনপুর উপজেলা শাখার সভাপতি আল আমিন সাগর, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, এ সময় কিশোরগঞ্জ ও হোসেনপুর উপজেলার মৎস্যজীবিদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী অবস্থায় ছিলেন।
বক্তারা বলেন, মৎস্যজীবী দলের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম, বক্তব্যে বলেন জিয়াউর রহমান ১৯৭৯ সালের ২৭ নভেম্বর প্রথমে জেলে দল’ প্রতিষ্ঠা করেন। এরপর ১৯৯৩ সালের ১ সেপ্টেম্বর দলের চতুর্থ জাতীয় কাউন্সিলে নাম পরিবর্তন করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল করা হয়। পরে ২০০০ সালের ২৯ ফেব্রুয়ারি রফিকুল ইসলাম মাহতাবকে সভাপতি এবং নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে মৎস্যজীবী দলের প্রথম কমিটি অনুমোদন দেওয়া হয়।
Leave a Reply