শিরোনাম
​সালথায় গভীর রাতে আসামির বাড়িতে এএসআই, ‘পরকীয়ার’ অভিযোগে গণপিটুনি নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল

তাড়াইলে গরিব-অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ১৫০ বার

হুমায়ুন রশিদ জুয়েল :

মানুষ মানুষের জন্যজীবন জীবনের জন্য তারেই বাস্তব প্রতিফলন ঘটিয়েছেন তাড়াইল উপজেলার চিকনী হিলফুল ফুজুল যুব সংঘ নামে একটি মানব কল্যাণ সংগঠন।

দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা নেই । এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার চিকনী ‘হিলফুল ফুজুল যুব সংঘ’ নামের একটি মানবিক সংগঠন।

গতকাল শুক্রবার বিকেল ৩ টায় উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের চিকনী আউজিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে চিকনী, আউজিয়া, কৌলী, লাখপুর, ভাওয়াল, কোনা ভাওয়াল, শিবপুর, পুরুড়া-সুরঙ্গল, শাহবাগ, আড়াইউড়া, কুন্দ্রাটি, আকুবপুর ও চেংগুড়িয়া গ্রামের ৩০৭ জন গরিব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

পূবালী ব্যাংক পিএলসির সিনিয়র সাবেক অফিসার আবদুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল থানা ভারপ্রাপ্ত পুলিশ অফিসার সাব্বির রহমান।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তাড়াইল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা তালজাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক ওমর ফারুক কাঞ্চন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, তাড়াইল থানার এসআই লুৎফুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আবদুল ওয়াদুদ ফারুক, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসেম, সাবেক ইউপি সদস্য আবদুল হেকিম ভুঁইয়া সোলায়মান, বিশিষ্ট ব্যাবসায়ী আবদুল হেকিম, আকুবপুর প্রগ্রেসিভ কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম সহ সংগঠনের নেতারা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

চিকনী হিলফুল ফুজুল যুব সংঘের সম্মানিত সদস্য হাফেজ মাওলানা রফিকুল ইসলামের স্বাগত বক্তব্যর মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। উক্ত মানবিক সংগঠনটি নানা ধরনের কাজে সব সময় তারা সবার পাশে থেকেছে এবং সহযোগিতা অব্যাহত রেখেছে।
বিশেষ করে এই শীতবস্ত্র পেয়ে অসহায় গরীব মানুষের মুখে আনন্দের হাসি ফুটে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov   Feb »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost