
স্টাফ রিপোর্টার হুমায়ুন রশিদ জুয়েল
কিশোরগঞ্জে তাড়াইল উপজেলায় ১৮ জানুয়ারি রোজ শনিবার সময় সকাল ১১ ঘটিকায়, উপজেলা পরিষদ মিলনায়তনে, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরী প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম গোলাম কিবরিয়ার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জানা যায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম গোলাম কিবরিয়া ২০১৭ সালে তাড়াইল উপজেলায় শিক্ষা অফিসারের দায়িত্ব গ্রহণ করেছিলেন,দীর্ঘ সাত বছর তাড়াইল উপজেলায় ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সততা এবং আদর্শের সাথে উৎপত্তভাবে জড়িত থেকে কর্মজীবন অতিবাহিত করেছিলেন। তিনি ছিলেন কিশোরগঞ্জ জেলার১৩ টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারের মধ্যে একজন সেরা শিক্ষা অফিসার।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাজলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, কুতুব উদ্দিন আহমেদ।
এ ছাড়াও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাড়াইল সরকারি মুক্তিযোদ্ধা কলেজের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফারুক উদ্দিন সহ তাড়াইল উপজেলা মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক বৃন্দ ও ইলেকট্রনিক মিডিয়া।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য শিক্ষক বৃন্দ আবেগ আপ্লুত কন্ঠে বলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম গোলাম কিবরিয়া ছিলেন, একজন সৎ, আদর্শ, শিক্ষা অফিসার, তার বিদায় ক্ষেত্রে আমরা তাড়াইল উপজেলার শিক্ষক বৃন্দ গভীরভাবে শোকাহত এবং মর্মাহত উনার নির্দেশনায় তাড়াইল উপজেলার মাধ্যমিক সকল শিক্ষা প্রতিষ্ঠান, সুন্দর ভাবে পরিচালিত হয়েছিল। তার বিদায়ী মুহূর্তে আমরা বলব একজন আদর্শের প্রতীক কে হারাতে যাচ্ছি। তিনি ছিলেন একজন নন্দিত মাধ্যমিক শিক্ষা অফিসার, তাড়াইল উপজেলার প্রতিটি শিক্ষাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র।
লক্ষ্য করা গেছে, এমন একজন শিক্ষা অফিসারের বিদায় মুহূর্তে শিক্ষক বৃন্দের অশ্রু জলে সিক্ত হয়েছিল। তাকে সংবর্ধনা সহ ক্র্যাচ, মানপত্র, কুরআন শরীফ এবং বিভিন্ন ধরনের উপহার দিয়ে উনার সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করেন।
পরিশেষে বিদায়ী মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম গোলাম কিবরিয়া সকল প্রতিষ্ঠানে তার স্মৃতিচারণের জন্য একটি করে আমগাছ চারা উপহার দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন।
Leave a Reply