শিরোনাম
​সালথায় গভীর রাতে আসামির বাড়িতে এএসআই, ‘পরকীয়ার’ অভিযোগে গণপিটুনি নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল

পাকুন্দিয়ায় এসএসসি ১৯৯৬ ব্যাচ এর ঈদ পূনর্মিলনী ও নৌকা ভ্রমণ।

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৩৯ বার

 

দিলিপ রবিদাস-পাকুন্দিয়া,(কিশোরগঞ্জ)

পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের (এস সি ১৯৯৬ ব্যাচ) এর আয়োজনে ঈদ পরবর্তী আনন্দ ও নদীপথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে নৌকা ভ্রমণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল ) কিশোরগঞ্জের পাকুন্দিয়া মির্জাপুর ব্রহ্মপুত্র নদে ও নদের বুকে জেগে উঠা চরে এটি অনুষ্ঠিত হয়।
এতে এসএসসি ১৯৯৬ ব্যাচের সদস্যরা অংশ নেন। সকাল ১১ টায় পাকুন্দিয়া উপজেলা ডাকবাংলা থেকে যাত্রা শুরু করেন। ব্যস্ত কর্মজীবনের ক্লান্তি ভুলে কৈশোরের বন্ধুদের সঙ্গে নতুন করে কাটানো সময় ক্যামেরাবন্দি করে রাখতে সবাই ছিলেন ব্যস্ত।ভ্রাতৃত্বের বন্ধনে কৈশোরের পরিচিত মুখগুলোর সঙ্গে একত্রিত হয়ে মির্জাপুর ব্রহ্মপুত্র নদে নৌকা ভ্রমণের মাধ্যমে মির্জাপুর চরে উপস্থিত হন সদস্যরা । স্কুল জীবনের গণ্ডি পার হওয়ার ২৯ বছর পর হারিয়ে যাওয়া বন্ধুদের কাছে পেয়ে সবাই আনন্দিত।
আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে সবাই এক সাথে নদী ভ্রমণের সময় আমন্ত্রিত কন্ঠ শিল্পীরা মনমুগ্ধকর সংগীত পরিবেশন করেন।
পরে মধ্যাহ্ন ভোজ, বিনোদনমূলক খেলা ও মির্জাপুর চরে বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলার বিজয়ী ও সদস্যদের হাতে প্রিমিয়ার সিমেন্টের ডিলার আবুল কালাম আজাদের এর সৌজন্যে ১৯৯৬ ব্যাচের পক্ষ থেকে পুরস্কার তুলে দেন মোহাম্মদ হুমায়ুন কবির রাজিব (পুলিশ ইন্সপেক্টর, স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ) তামজিদুল ইসলাম জন্টু,( উপ সহকারী প্রকৌশলী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়), আমিনুল ইসলাম ফারুক (উপ সহকারী প্রকৌশলী বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম), মো: আরিফুল ইসলাম, (এজিএম মারকেটিং এন্ড সেলস্ আনন্দ টিভি)।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১৯৯৬ ব্যাচের সদস্য উসমান আলী পরিচালক উজ্জীবন উচ্চ বিদ্যালয়, খসরু মিয়া ব্যবসায়ী পাকুন্দিয়া বাজার, হাসমত উল্লাহ প্রোপাইটার ছফির উদ্দিন এন্ড সন্স, পাকুন্দিয়া বাজার,দিলিপ রবিদাস প্রোপাইটার মোবাইল ক্লিনিক এন্ড সেলস্ সেন্টার, হুমায়ুন কবির প্রোপাইটর কবির ইলেকট্রনিক্স, বসুন্ধরা পাকুন্দিয়া উপজেলার ডিলার মেহেদী হাসান শাহিন ।
এসময় আরও উপস্থিত ছিলেন , সুব্রত কুমার দাস, নাছির উদ্দিন, শাহিন আলম, সফিক, খুরশিদ উদ্দিন, হুমায়ুন ,কামরুল হাসান, হারুন রশিদ , রাকিব, জুয়েল মিয়া , ইব্রাহিম, সাদুল্লা, মানিক মিয়া প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost