শিরোনাম
​সালথায় গভীর রাতে আসামির বাড়িতে এএসআই, ‘পরকীয়ার’ অভিযোগে গণপিটুনি নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল

কিশোরগঞ্জে এসএসসি ২০০১ ব্যাচের জমকালো মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১২৬ বার

নিজস্ব প্রতিনিধি

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল থেকে কিশোরগঞ্জের পি. টি. আই. স্কুল মাঠে ঈদ পুনর্মিলনীতে ২০০১ ব্যাচের শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। হার-জিত নয়, এখানে বন্ধুত্বই আসল জয়! এ প্রতিপাদ্যকে নিয়ে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়। এ ও বি দুটি গ্রুপে ছয়টি দল-১.কোয়েল টাইগার্স,২. জুম্মন রাইডার্স,৩. শাকিল ফাইটার্স,৪. মিথুন সিক্সার্স,৫. শিশির রয়েলস ও৬. স্বপন ওয়ারিয়র্স।মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টে অংশ গ্রহণ করে।

লীগ পর্বে প্রতি দল দুটি করে খেলায় অংশগ্রহণ করে এবং এ গ্রুপ থেকে শাকিল ফাইটার্স এবং বি গ্রুপ থেকে মিথুন সিক্সার্স ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

ফাইনাল খেলাটিতে প্রতি দল ৬ ওভার করে ব্যাটিং করার সুযোগ পায়। প্রথমে ব্যাট করে শাকিল ফাইটার্স ৬ ওভারে ৪৩ রান করে। ফাইনালে জয়লাভের জন্য মিথুন সিক্সার্সের প্রয়োজন ছিল ৬ ওভারে ৪৪ রান কিন্ত তার ছয় ওভার শেষে ৩১ রান করতে সমর্থ হয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন দল শাকিল ফাইটার্স এর অধিনায়ক ডা: সাদিক হাসান শাকিল জানান, বন্ধুদের এক সাথে পেয়ে আমরা সবাই খুবই আনন্দিত যা এক বলে বুঝানো সম্ভব না। জয় পরাজয় এখানে মূখ্য নয়, প্রায় সকল বন্ধুরা ঈদের পরদিন একত্রিত হয়ে সকলেই ক্রিকেট খেলায় অংশগ্রহণ করতে পেরেছি এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। যারা অসাধারণ এ আনুষ্ঠানের আয়োজক এবং যারা খেলায় অংশগ্রহণ করেছে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

২০০১ ব্যাচের মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টটিতে আম্পায়ার হিসেবে ম্যাচগুলি সুষ্ঠভাবে পরিচালনা করেন সাংবাদিক এ এম উবায়েদ ও আম্পায়ার রনি।

ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দু-দলের মাঝে পুরস্বার বিতরণ করা হয় এবং পরে জমকালো অনুষ্ঠান ও ভূরিভোজের মাধ্যমে পূর্নমিলনী অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost