শিরোনাম
​সালথায় গভীর রাতে আসামির বাড়িতে এএসআই, ‘পরকীয়ার’ অভিযোগে গণপিটুনি নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল

বরুড়ার নবীপুর গ্রামে তিন সন্তানের জননী বিধবাকে স্বামীর ভিটা থেকে উচ্ছেদের অভিযোগ ও ভাশুরের হুমকি ও অপপ্রচার

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১২৫ বার

মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের নবীপুর গ্রামে তিন কন্যা সন্তানের জননী শারমিন আক্তার শিলা নামে এক বিধবাকে স্বামীর ভিটা থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে। মৃত্যুবরণকারী স্বামী মাসুদ ইসলামের রেখে যাওয়া সম্পত্তি ও বাড়ি নিয়ে এখন তিনি নানাবিধ নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন।

শারমিন আক্তার জানান, ২০১২ সালের ২৫ সেপ্টেম্বর মাসুদ ইসলামের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। কোরবানির ঈদের দিন, ২০২২ সালের ১০ জুলাই এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় তার স্বামী মাসুদ ইসলাম মৃত্যুবরণ করেন। স্বামী মৃত্যুকালে কিছু পৈতৃক সম্পত্তি, দোকানঘর ও একটি হাফেজিয়া মাদ্রাসার দায়িত্ব রেখে যান। স্বামীর রেখে যাওয়া সম্পত্তি থেকে সামান্য আয় দিয়েই কোনরকমে তিন কন্যা সন্তান নিয়ে তার সংসার চালিয়ে যান।

মাসুদের মৃত্যুর পরপরই তার পরিবারের আচরণে নাটকীয় পরিবর্তন দেখা দেয়। শারমিনের অভিযোগ অনুযায়ী- স্বামীর ভাই রিপন ইসলাম (বর্তমানে ইতালিতে প্রবাসী), বাসুর রিপনের স্ত্রী লিমা বেগম, ননদ লাভলী, মিনা, লাইলী, চাচা শ্বশুর শাহ আলম এবং চাচা শশুরের ছেলে দেলোয়ার হোসেন (সৌদি প্রবাসি) তাকে বাড়ি থেকে উচ্ছেদের ষড়যন্ত্রে লিপ্ত হন।

শারমিন আক্তার শিলা বলেন, “আমার বসতঘরের চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। আমার থাকার ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আতঙ্ক তৈরি করা হয়েছে। এমনকি এক পর্যায়ে আমার ঘরে তালা দিয়ে জিম্মি করে রাখা হয়।

তিনি আরও জানান রিপন ইসলাম আমার সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়। আমি স্পষ্টভাবে তা প্রত্যাখ্যান করি। তারপর থেকেই তারা শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করেন। কুমিল্লা শহরের প্রভাবশালী গুন্ডা ও স্থানীয়ভাবে গুন্ডা ভাড়া করে আমাকে ও আমার সন্তানদের হত্যার হুমকি দেওয়া হয়। কয়েকবার ৯৯৯-এ ফোন করে আত্মরক্ষা করি।প্রশাসনের কর্মকর্তাকে প্রভাবিত করার অভিযোগ রয়েছে ভাশুর রিপনের বিরুদ্বে।

শারমিন আক্তার আরও বলেন, “আমি থানায় অভিযোগ করলে কয়েকবার কয়েকজন প্রশাসনিক কর্মকর্তা ঘটনাস্থলে আসেন। আমার ভাশুর রিপন প্রভাবশালী হওয়ায় তাদের কে প্রভাবিত করে ফেলে, ফলে থানার মাধ্যমে ন্যায্য বিচার পাইনা।

স্থানীয় সালিশ ও ব্যর্থতা স্থানীয়ভাবে তিনবার মেম্বার ও চেয়ারম্যানের উপস্থিতিতে গ্রাম্য বিচার বসানো হয়। তবে অভিযুক্তদের প্রভাব ও অস্বীকৃতির কারণে কোনো কার্যকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি জানান খোশবাস ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আয়েত আলী বলেন, “বিষয়টি আমরা অবগত। রিপন বিদেশ হতে দেশে এসেছিলো। আমরা তিনবার সালিশিতে বসার আহ্বান রাখি কিন্তু রিপন ও শাশুড়ী এবং বোনেরা সামাজিক বৈঠকে বসতে অস্বীকৃতি জানায় আমাদের সমাধান সম্ভব হয়নি।

সামাজিক মাধ্যমে অপপ্রচার বর্তমানে রিপন ইসলাম সামাজিক মাধ্যমে লাইভে এসে শারমিন আক্তারের নামে মিথ্যা অপবাদ, গালিগালাজ ও চরিত্রহননের প্রচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এতে সমাজে তার সম্মানহানির পাশাপাশি সন্তানদের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে।

শারমিন আক্তার বলেন সরকারের প্রতি আকুতি অনিরাপওার কারনে “আমার সন্তানেরা স্কুলে যেতে পারছে না । তাদের লেখাপড়ার খরচ চালাতে হিমশিম খাচ্ছি। এখন আমি ও আমার মেয়েরা জীবন নিয়ে চরম অনিরাপত্তায় ভুগছি । আমি সরকার এবং রাস্ট্রের কাছে অনুরোধ করছি— যেন আমি আমার এতিম বাচ্চাদের নিয়ে স্বামীর ভিটার মধ্যে সম্মান এর সাথে থাকতে পারি সেই ব্যবস্থা করে দেওয়া হয় এবং আমি ও আমার এতিম বাচ্চাদের উপর নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost