শিরোনাম
​সালথায় গভীর রাতে আসামির বাড়িতে এএসআই, ‘পরকীয়ার’ অভিযোগে গণপিটুনি নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল

ড. এম ওসমান ফারুকের পক্ষে তাড়াইলে লিফলেট বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৪৪ বার

স্টাফ রিপোর্টার:

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. ওসমান ফারুকের পক্ষে তাড়াইল উপজেলা বিএনপির নেতৃবৃন্দ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।

শনিবার (১২ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাড়াইল উপজেলার বিভিন্ন এলাকায় জনসংযোগ করে জনসাধারণকে ৩১ দফা সম্পর্কে অবহিত করেন।

তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারোয়ার আলম লিটন, সাধারণ সম্পাদক সারোয়ার আলম, করিমগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম রনু সহ করিমগঞ্জ ও তাড়াইল উপজেলার শতাধিক নেতাকর্মী এ কার্যক্রমে অংশ গ্রহণ করেন।

স্থানীয় পুরুড়া বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তাগণ গত ফ্যাসিস্ট সরকারের সময়ে মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে সৎ ও স্বচ্ছ রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক কে নির্বাসন জীবন বেচে নিতে হয়। সম্প্রতি তিনি স্ব পরিবারে হজ্জব্রত পালনের পর নেতাকর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন। আগামী নির্বাচনে তিনি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) থেকে বিএনপির মনোনয়নে পুনরায় নির্বাচিত হয়ে মন্ত্রী হবেন এমনটাই আশা করছেন তার সমর্থকগণ।

তাড়াইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মুকুল মহাজন, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সাকি মহাজন, যুবদল নেতা ওমর ফারুক, গুজাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন নয়ন, সাধারণ সম্পাদক মোতাকাব্বির আজাদ, করিমগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সরকার ও যুবদল নেতা মোবারক হোসেন এসময় তাদের সাথে ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost