শিরোনাম
​সালথায় গভীর রাতে আসামির বাড়িতে এএসআই, ‘পরকীয়ার’ অভিযোগে গণপিটুনি নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল

কটিয়াদীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৫৭ বার

 

মাইনুল হক মেনু, স্টা রিপোর্টার :
‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কটিয়াদী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুন নাহার রিমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার অনীক, সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূইয়া। বক্তব্য রাখেন, মুমুরদিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, সাংবাদিক মো.রফিকুল হায়দার টিটু, মো. সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজীব কুমার সরকার, পরিবার কল্যান সহকারী সুরাইয়া আক্তার খানম প্রমুখ। বিগত বছরের কাজের মূল্যায়নের উপর ছয়টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে সম্মানতা ক্রেস্ট তুলে দেয়া হয়। এর মধ্যে মুমুরদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের শ্রেষ্ঠ উপসহকারি মেডিক্যাল অফিসার (এসএসিএমও) ছায়মা খানম, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিওভি) রাইমা আক্তার, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) আবু কাউছার, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মুমুরদিয়া, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ-মুমুরদিয়া এবং আচমিতা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারি (এফডব্লিওএ) সুরাইয়া আক্তার খানম সম্মাননা ক্রেস্ট লাভ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost