শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

কিশোরগঞ্জ জেলা বিএনপির গণ-অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে বিজয় মিছিলের জনতার ঢল

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৭০ বার

নিজস্ব প্রতিবেদক:

গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তিতে কিশোরগঞ্জে জেলা বিএনপির আয়োজনে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

ফ‍্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ও গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কিশোরগঞ্জে এক বিশাল বিজয় র‌্যালি ও আলোচনা সভা করেছে জেলা বিএনপি।

আজ ৬ আগষ্ট দুপুরে জেলা, উপজেলা, পৌর এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রা গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রথখোলা দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

র‌্যালিতে জেলার প্রত্যন্ত গ্রাম, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মীর ঢল নামে। “ওয়াসিম, সাঈদ, মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ” সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।র‌্যালি শেষে জেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়ার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছরের দমন-নিপীড়ন সহ্য করে ছাত্রজনতার আন্দোলন অবশেষে গণঅভ্যুত্থানের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছে। এই আন্দোলনে অসংখ্য প্রাণ উৎসর্গ হয়েছে, শত শত পরিবার হারিয়েছে তাদের প্রিয়জন। বক্তারা শহীদদের স্মরণ করে তাদের রক্তের ঋণ শোধে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost