শিরোনাম
​সালথায় গভীর রাতে আসামির বাড়িতে এএসআই, ‘পরকীয়ার’ অভিযোগে গণপিটুনি নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল

কিশোরগঞ্জে আরেকটি মাইলস্টোনের মত ট্র্যাজেডি হওয়ার আতঙ্কে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৪৬ বার

স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জ জেলা শহরের  আরেকটি স্কুলে মাইলস্টোনের মত ট্র্যাজেডি হওয়ার আতঙ্কে শিক্ষক, শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দ।

বিদ্যালয় ভবনটির বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এটি কতটা ঝুঁকিপূর্ণ। ভবনের ভিতরে গেলে চোখে পড়ে ঝুঁকির ভয়াবহ চিত্র, এমন ঝুঁকিতে থাকা ভবনটিতে চলছে নিয়মিত পাঠদান। প্রতিনিয়ত ভবন ভেঙ্গে পড়ার আতঙ্কে থাকতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের। শংকিত অভিভাবক ও এলাকাবাসী।

কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া, আলোর মেলা এলাকায় সরকারি আদর্শ শিশু বিদ্যালয় অবস্হিত।
ঐতিহ্যবাহীসরকারী আদর্শ শিশু বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ২৭ জুলাই ১৯৬৭ খ্রিস্টাব্দে,।এটি কিশোরগঞ্জ সদর “মডেল স্কুল” এবং কিশোরগঞ্জ তথা সমগ্র বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোর মধ্যে অন্যতম প্রধান বিদ্যালয় হিসেবে পরিচিত। বর্তমানে ২০ জন শিক্ষক ও ১৪৫৫ জন শিক্ষার্থী নিয়ে ১৮ কক্ষ বিশিষ্ট পুরাত ভবনটিতে চলছে পাঠদান।
ভবনের ভিতরে গিয়ে দেখা যায় অল্প বৃষ্টিতেই ছাদ বেয়ে গড়িয়ে পড়ছে পানি যা কোমলমতি শিশুদের শরীর ও বই, খাতা ভিজে একাকার। ছাদের প্লাস্টার খসে খসে পড়ছে শিশুদের শরীর ও মেঝেতে। ভবনের ভীমের প্লাস্টার খসে পড়ে বের হয়ে আছে রড যা দীর্ঘদিন যাবত মরিচা পড়ে নষ্ট হয়ে গেছে। ক্লাসরুমের দরজা জানালা অনেকগুলো ভাঙ্গা দেয়ালের অনেক জায়গায় দেখা দিয়েছে ফাটল।
আরো উদ্বেগের বিষয় বিদ্যালয়ের পশ্চিম পাশে ভবন ঘেসা পৌরসভার বিশাল দিঘী যা এই জরজীর্ণ দুতলা ভবনটি গ্রাস করতে পারে যে কোন সময়।
বিদ্যালয়ে আসা অভিভাবক ও এলাকাবাসী জানান আমরা আর কোন মাইলস্টোন স্কুলের মত ঘটনা দেখতে চাইনা। ২০২৩-২৪ সালে জেলা প্রশাসক কর্তৃক ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে, আমরা আমাদের শিশুদের শ্রেণীকক্ষে পাঠিয়ে প্রতিটা মুহূর্ত উদ্বেগের মধ্যে কাটাই। যেকোন সময় প্রাকৃতিক দুর্যোগ বা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়ে শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে। আমরা অভিভাবক বৃন্দ ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা অফিস বরাবর আবেদন করেছি যেন অতি দ্রুত সময়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি এড়াতে বিকল্প স্থানে পাঠদান এর ব্যবস্থা করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হুসনে আরা ডলি জানান ২০২৩-২৪ অর্থবছরে জেলা প্রশাসক, ইউএনও এবং প্রধান নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মহোদয় সরকারি ভাবে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে। তিনি আরো বলেন আমি একাধিকবার লিখিত ভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিষয়টি অবহিত করি। এবং বিদ্যালয়ের উত্তর পাশে ৬ কক্ষ বিশিষ্ট একটি দোতলা নতুন ভবণ নির্মাণ হয়েছে সেখানে কিছু শিক্ষার্থীকে স্থানান্তর করি ও পুরনো ভবনের দ্বিতীয় তলার কিছু ক্লাস রুম তালাবদ্ধ করি। নতুন ভবনে সকল শিক্ষার্থীদের স্থান সংকলন না হওয়ায় বাধ্য হয়ে পুরাতন ভবনের নিচ তলায় শিক্ষার্থীদের পাঠদানে বাধ্য হই।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুজিব আলম জানান ১৯৬৭ সালে নির্মিত ভবনটি ইতিমধ্যে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে শিক্ষার্থীদের স্থান সংকলন না হওয়ায় আমরা কিছুদিন পাঠদান কার্যক্রম চালিয়েছিলাম। অভিভাবকদের আপত্তির মুখে স্থানীয়দের সহযোগিতায় একটি টিন শেডনির্মাণের চেষ্টা করছি। অচিরেই আমরা টিন শেডও বিদ্যামান শ্রেণি কক্ষের মাধ্যমে বিদ্যালয়ের পাঠদান কর্মসূচি চলমান রাখবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost