শিরোনাম
​সালথায় গভীর রাতে আসামির বাড়িতে এএসআই, ‘পরকীয়ার’ অভিযোগে গণপিটুনি নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল

সদরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ বার

শিমুল তালুকদার সদরপুর:

ফরিদপুরের সদরপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

আমাদের সিনিয়র রিপোর্টার শিমুল তালুকদার এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত।

বুধবার (০৩সেপ্টেম্বর) বেলা ১১ টার সময় উপজেলা বিএনপি ও অংগসংগঠনের আয়োজনে উপজেলা প্রশাসন চত্বর থেকে জাতীয়িতাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে র‍্যালীটি শুরু হয়ে সদরপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণপুরের মোড়ে গিয়ে শেষ হয় । র‍্যালীতে উপজেলার বিএনপি ও অংগসংঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন, ও ব্যান্ড পার্টি সহ অংশগ্রহন করেন৷

র‍্যালী শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেন, ৪৭ বছরে বিএনপি নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, কোন ষড়যন্ত্রের কাছে জাতীয়তাবাদী শক্তি মাথা নত করে নাই, আগামীতেও কোন ষড়যন্ত্রের কাছে বিএনপি মাথা নত করবে না৷ বর্তমান সরকার ঘোষিত আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে । নির্বাচন বানচালের যেকোন ষড়যন্ত্র মোকাবেলা করতে জাতীয়তাবাদী শক্তি প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেন বিএনপি জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে।প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান তিনি।

র‍্যালীতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজ্জামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, সাবেক সভাপতি গোলাম রব্বানী, সাবেক সভাপতি মোকলেকুর রহমান, যুগ্ম আহবায়ক আবু সাঈদ,সহ বিএনপি ও বিভিন্ন অংগসংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মীরা অংশগ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost