
ডেস্ক রিপোর্ট কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)/মোঃ মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১৯/০৪/২০২৪ খ্রি: ২০.১৫ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানাধীন গাইটাল শিক্ষক পল্লী সাকিনস্থ জনৈক কাসেম এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি ১। আব্দুল কাইয়ুম (২৬), পিতা- আব্দুল কদ্দুস, সাং- গাইটাল শিক্ষক পল্লী, ২। মোঃ রাব্বী (২৩), পিতা- মৃত আবুল কাসেম, সাং- গাইটাল নামাপাড়া, এ/পি সাং-পূর্ব কাতিয়ারচর (বকুল মেম্বার এর বাড়ী সংলগ্ন), উভয় থানা ও জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামিদ্বয়ের হেফাজতে থাকা সর্বমোট ১১০ (একশত দশ) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে ১৯/০৪/২০২৪ খি: ২০.৩৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।
অপরদিকে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)/মোঃ জুয়েল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১৯/০৪/২০২৪ খ্রি: ২১.১০ ঘটিকায় কিশোরগঞ্জ মডেল থানাধীন সগড়া বিশ্ব রোড় মোড় সংলগ্ন হুমায়রা কার সার্ভিস এর সামনে ফাঁকা জায়গার উপর অভিযান পরিচালনা করে আসামি হযরত আলী (২৫), পিতা- হাবিবুর রহমান, সাং- শিমুলিয়া, থানা ও জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে ১৯/০৪/২০২৪ খি: ২১.৩০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।
উপরোক্ত ২টি ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply