শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

কিশোরগঞ্জ যুবলীগ নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্বেও সদর থানার এস.আই তাদের নিয়ে ভুরিভোজনে

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৮৪ বার

 

স্টাফ রিপোর্টার

গত ৪ আগষ্ট ছাত্র জনতা উপর হামলাকারী ১১ নং দানাপাটুলী ইউনিয়নের আওয়ামী ও যুবলীগের চিহ্নিত নেতাদের বিরুদ্ধে থানা ও কোর্টে মামলা দায়ের ও বিভিন্ন পোস্টারে দেওয়ালে ছয়লাব ব্যক্তিদের নিয়ে ভূরিভোজনে সময় কাটান এস.আই বাসির।

অথচ ভূরিভোজনে ব্যস্ত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে রয়েছে ইয়াবা,নারী কেলেংকারী ও বিভিন্ন মাদক ব্যবসা সহ বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার সাথে জড়িত থাকার লিখিত অভিযোগ।

কিশোরগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে গত ২৪শে অক্টোবর দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, দানাপাটুলী ইউনিয়নের মাথিয়া এলাকার আবদুল হাইয়ের পুত্র যুবলীগ নেতা আবু হানিফ এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ থাকলেও তাকে নিয়ে কিশোরগঞ্জ মডেল থানার এস.আই বাসির ভূরিভোজনে ব্যস্ত রয়েছেন বলে অভিযোগ করেছেন  ভুক্তভোগীরা।

দানাপাটুলী ইউনিয়নের কয়েকজন বলেন আওয়ামীলীগের সময় থেকে আজও বদি পর্যন্ত থানায় দালালী ও এলাকার মানুষকে নিয়মিত হয়রানি করে চলছে যুবলীগ নেতা আবু হানিফ থানার পুলিশের মাধ্যমে।

এস.আই বাসির হলো তার সকল কাজের অভিভাবক। যুবলীগ নেতা হওয়া দাপট দেখান এবং এলাকার লোকজনকে এস.আই বাসিরে ভয় দেখায়। ফলে যুবলীগ নেতা হলেও বহাল তবিয়তে রাজত্ব করে চলেছেন তিনি।

উল্লেখ্য যে, ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে সরাসরি আবু হানিফ ও তার ভাই দানাপাটুলী ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাসুদ, আমির হোসেন মেম্বার, বুলবুল মেম্বার, আরজু মেম্বার, বকুল মেম্বার, দলবল নিয়ে আগ্নেয়াস্ত্র সহ নির্বিচারে গুলি করেন কিশোরগঞ্জ শহরে রাজপথে।

তাদের বিরুদ্ধে পুলিশ সুপার কার্যালয়ে লিখত অভিযোগ থাকলেও সবকিছু জেনেও কোন পদক্ষেপ গ্রহণ করেন নাই সদর থানার এস.আই বাসির। বরং উল্টো কিশোরগঞ্জের বিভিন্ন হোটেলে অভিযুক্তদের নিয়ে অবৈধ অর্থ কামানোর মিশনে নেমেছেন এস.আই বাসির।

তাদের ভুড়িভোজনের ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। এছাড়াও এস.আই বাসিরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে থানায় অভিযোগ হলেই পক্ষ বিপক্ষের কাছে থেকে হুমকি দামকি দিয়ে অবৈধ অর্থ কামানোর মিশনে সফল করতে চেয়েছেন।

এছাড়াও তিনি সংবাদ কর্মীদের কাছে তথ্যদিতে অনীহা প্রকাশ করেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে এস.আই বাসির  মোটোফোনে বলেন যুবলীগ নেতা আবু হানিফের সাথে সম্পর্ক রয়েছে তবে থানার মধ্যেই সীমাবদ্ধ। তিনি নিয়মিত থানায় আসা যাওয়া করেন এটা সত্য তবে আমি তাদের সাথে ভুরিভোজনে যায়নি।

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি নতুন যোগদান করেছি বিষয়টি আমি খতিয়ে দেখবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost