
স্টাফ রিপোর্টার:
কিশোরগন্জ জেলা ভৈরবে বহুল আলোচিত ইসলামিক বক্তা ফয়েজিয়া দরবার শরীফের বর্তমান পীর মুফতী গিয়াসউদ্দিন আত তাহেরি,র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আজ ২৩ই ডিসেম্বর সকাল ৯টায় ভৈরব পৌর শহীদ মিনার প্রাঙ্গনে এই সভাটি হয়। বাংলাদেশ ইসলামীক ফ্রন্টের সভাপতি খন্দকার দ্বীন ইসলাম পীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন কিশোরগন্জ জেলা ইসলামী ফ্রন্টের সাধারন সম্পাদক হাজী মোহাম্মদ রুবেল আহমেদ ,,অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপি সাবেক যুগ্ন আহ্বায়ক মাছুম বিল্লাহ, ভৈরব উপজেলা যুবসেনার সভাপতি এরফানিয়া দরবার শরীফের পরিচালক মোঃ আবু হানিফ বাদল ইসলামী ছাত্রসেনার সভাপতি মাছুম বিল্লাহ সহ হাজার হাজার সুন্নী নবী প্রেমিক জনতা উপস্থিত থেকে মামলা তুলে নেওয়ার জন্য জোর প্রতিবাদ করেন।
তাছাড়া বক্তৃারা আর বলেন যে গিয়াসউদ্দিন তাহেরি একজন খাটি নবী প্রেমিক সুন্নী আহলে হক বক্তা ,,,সুন্নীয়তের বীর সৈনিক মূলত সুন্নীয়তের ক্ষতি করার জন্য আহলে হাদিস ও ওয়াহীবি,রা ষড়যন্ত্র করে তাহেরী কে মিথ্যা মামলা দেওয়া হয়েছে,,,আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার চাচ্ছি ,যদি তাহেরীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করা হয় তাহলে সুন্নী নবী প্রেমিক জনতা ঘরে বসে থাকবে না, আর কঠোর কর্মসূচি দেওয়া হবে।
Leave a Reply