শিরোনাম
​সালথায় গভীর রাতে আসামির বাড়িতে এএসআই, ‘পরকীয়ার’ অভিযোগে গণপিটুনি নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল

মতলবের চুক্তি বাতিল করে ৭ দিনের মধ‍্যে কিশোরগঞ্জ কালিয়াচাপড়ার সুগারমিল ও কেইজেড চালু করতে হবে-ভিপি

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬২ বার

নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী কালিয়াচাপড়া চিনির কল পুনরায় চালু করার দাবী নিয়ে কিশোরগঞ্জের সাধারণ জনগণ মানববন্ধন করেছে।

আজ বুধবার (২৫ই ডিসেম্বরে) ২০২৪ খ্রীঃ বিকাল ৩:০০ ঘটিকায় কিশোরগঞ্জ পুলেরঘাট বাজারে হাজারো হাজারো জনতার উপস্থিতিতে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ (ভিপি) সোহেল, এডভোকেট আসাদ রেজা, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোকাররাম হোসেন, চৌদ্দশত ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ (ডাক্তার হারুন), বিএনপির নেতা মুজিবুর রহমান? কৃষকদলের সাধারণ সম্পাদক রাসেল মিয়া, যুবদলের সদস্য সচিব মধুমিয়া,স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও কিশোরগঞ্জের হাজারো হাজারো সাধারণ জনতা।

বিগত দিনে আওয়ামী ফ‍্যাসিস্ট সরকারের দালালেরা কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী কালিয়াচাপড়া চিনির কল বন্ধ রেখেছিল। সরকার পতনের পর কিশোরগঞ্জ ইকোনমিক জোন (কেইজেড) এর প্রধান মতলব ও ডাঃ ওয়াহাবের নেতৃত্বে এখানের মালামাল সরিয়ে নিতে চেয়েছিল। কিন্তু এলাকাবাসী আটক করে, মালামাল প্রশাসন কর্তৃক উদ্ধার করা হয়।

মানববন্ধনে প্রধান অতিতির বক্তব্যে ভিপি সোহেল বলেন, এই কেইজেড অতী শ্রীঘ্রই চালু করতে হবে, ৭ দিনের ভিতর চালু না করলে সাধারণ জনতা আরো তীব্র আন্দোলন গড়ে তুলবে। কেইজেড চালুর মাধ‍্যমে কিশোরগঞ্জর ৮০ শতাংশ মানুষকে চাকরি দিতে হবে, অন‍্যত্র ২০ শতাংশ।
তিনি আরো বলেন, আমি জনগণের নেতা, আমার নেত্রী খালেদা জিয়া, শহীদ জিয়াউর রহমান, তারেক রহমান। বিএনপি জপগণের স্বার্থ হাসিলের রাজনীতি করে। মানববন্ধনে অংশগ্রহণকারী ও সাধারণ জনগণকে উদ্দেশ্য করে বলেন, আপনারা যদি আমার পাশে থাকেন, যতদিন এই কেইজেড চালু না হবে, ততদিন আমি আপনাদের পাশে থেকে আন্দোলন চালিয়ে যাব।
আগামী ৭ দিন পর বুধবার কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost