
মোস্তফা শাওন:
কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলা বিএনপি’র আহবায় কমিটি ভেঙ্গে দেওয়ার অনুরোধ জানিয়ে ও নিকলী উপজেলা জারুইতলা ইউনিয়ন বিএনপি নবগঠিত কমিটি টাকার বিনিময়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপির এক অংশ নেতাকর্মী।
শুক্রবার ৩ জানুয়ারি সন্ধ্যায় নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের রোদারপুড্ডা বাজারে এ সংবাদ সম্মেলন ও সমাবেশ অনুষ্ঠিত হয।
সংবাদ সম্মেলনে নিকলী উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো.আলম মেম্বার বক্তব্যে বলেন, নিকলী উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির কয়েকজন নেতা জারুইতলা ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটি টাকা লেনদেন করে কমিটি দিয়েছেন, এমনকি আওয়ামী লীগের নেতাদেরকেও কমিটিতে রাখেছেন, জারুইতলা ইউনিয়ন বিএনপির ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করা হয়নি, এই কমিটি কিছুতেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।
এসময় বক্তব্য রাখেন নিকলী উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি সদস্য মোজাম্মেল হক, নিকলী উপজেলা বিএনপির সদস্য ইসাক মেম্বার, নুরুল মেম্বার সহ অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা কর্মী।
Leave a Reply