
মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু):
কিশোরগঞ্জে করিমগঞ্জ উপজেলাতে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের আঘাতে এক নারী আহত হওয়ার ঘটনা ঘটেছে।
জানা যায়, ১২ই জানুয়ারি করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের নানশ্রী গ্রামের বাসিন্দা মোঃ সবুজ মিয়া(৪৫) সহিত দীর্ঘদিন ধরে পৈতৃক জমি নিয়ে বিরোধ চলছে প্রতিবেশী মোঃ শাহজাহান মিয়ার(৫০) এর সাথে।
পেশায় শাহজাহান একজন প্রভাবশালী মটরবাইক শো-রুম ব্যবসায়ী ও ধনাঢ্য ব্যাক্তি। অপরদিকে,সবুজ মিয়া পেশায় একজন সাধারণ কৃষক ও দিনমজুর । সরেজমিনে গিয়ে দেখা গেছে,শাহজাহান মিয়া ও সবুজ মিয়ার বসতবাড়ি একদম পাশাপাশি। গত ১৯৯৪ সালে শাহজাহান ১ শতাংশ জমি ক্রয় করে সবুজ মিয়ার ভাই মেনু মিয়ার কাছ থেকে ও পরবর্তী বছরে সবুজ মিয়ার চাচা সুরুজ মিয়ার কাছ থেকে ক্রয় করে ৭.৫ শতাংশ।
কিন্তু শাহজাহান তার প্রভাব কাটিয়ে দখল করে আছে প্রায় ১৫ শতাংশের মতো ফসলি জমি। এ নিয়ে সবুজ মিয়া ও শাহজাহান মিয়ার পরিবারের সাথে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। এ বিষয় নিয়ে শনিবার ব্যাপক সংঘর্ষ বাঁধে। ফলে,সবুজ মিয়ার স্ত্রী ও সবুজ মিয়া নিজে মারাত্মক ভাবে আহত হয় প্রভাবশালী শাজাহান মিয়া গংদের লাটির আঘাতে।
পরে আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে করিমগঞ্জ মডেল থানায় শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সবুজ মিয়া।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:শাহাবুদ্দিন জানান তদন্ত সাপেক্ষে ব্যবস্হা নেওয়া হবে।
Leave a Reply