শিরোনাম
​সালথায় গভীর রাতে আসামির বাড়িতে এএসআই, ‘পরকীয়ার’ অভিযোগে গণপিটুনি নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল

ধামইরহাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী পালন

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ১৫৪ বার

মোঃ আব্দুল আজিজ মণ্ডল, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ‘জনতার জিয়া’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শহিদুর রহমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ ওয়াদুদ।
এছাড়াও উপজেলা বিএনপি নেতা ও ক্রীড়া সংগঠক আলহাজ্ব মো. হানজালা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন, মেহেদী হাসান শাহীন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, আড়ানগড় ইউনিয়ন বিএনপির আহবায়ক শামীম কবির মিল্টন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, জেলা মহিলাদলের সহ-সভাপতি মাজেদা বেগম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সেলিনা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রত রোগমুক্তির কামনায় মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov   Feb »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost