
স্টাফ রিপোর্টার হুমায়ুন রশিদ জুয়েল :
কিশোরগঞ্জে তাড়াইল বাজারে কালিবাড়ি মোরে আজ সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে পাটের গাড়িতে হঠাৎ ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে।
খবর পেয়ে তাড়াইল উপজেলা ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিভাতে সক্ষম হন। আরও জানা গেছে আল্লাহ তায়ালা সহায় থাকায় এবং ড্রাইভারের বিচক্ষণতার কারণে বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই।
কালিবাড়ি মোরে পাটের গাড়িতে আগুন লাগার পর পরেই ড্রাইভার বুদ্ধিমতা কাটিয়ে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ইউএনও অফিসের পুকুরে পাটের গাড়ি নামিয়ে দেয়। যার ফলে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটে নাই।
কিভাবে আগুনের সূত্রপাত ঘটে সে বিষয়ে তাড়াইল থানার অফিসার ইনচার্জ সাব্বির রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, তাৎক্ষণিক ভাবে এখন আমরা সে তথ্য জানতে পারি নাই। আমরা খতিয়ে দেখব।
তবে আমরা তাড়াইল থানার পক্ষ থেকে এরকম সাহসী, দুরন্ত গাড়ি চালককে অভিনন্দন জানাই। তিনি বলেন, ড্রাইভার বিচক্ষনতার সহিত গাড়ীটি দ্রুত না নিয়ে গেলে তাড়াইল বাজার পুড়ে ছারখার হয়ে যেত।
Leave a Reply