শিরোনাম
​সালথায় গভীর রাতে আসামির বাড়িতে এএসআই, ‘পরকীয়ার’ অভিযোগে গণপিটুনি নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল

সুনামগঞ্জ বাজার বণিক সমিতির উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫৭ বার

 

স্টাফ রিপোর্টার হুমায়ূন রশিদ জুয়েল :

ময়মনসিংহে নান্দাইল উপজেলা ৩ ফেব্রুয়ারি সময় সকাল দশটায় সুনামগঞ্জ বাজার খেলার মাঠে মতিউর রহমান ভূইয়ার সভাপতিত্বে ও অনুষ্ঠান আয়োজক কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শুভর সহযোগিতায় বসন্ত বরণ ২০২৫ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শাহ আবুল হাসেম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক একে এম শাহ আনোয়ার জালাল ও সহকারী শিক্ষক মোঃ শাহাদুল ইসলাম সোহাগ। ক্রীড়া পরিচালনায় ছিলেন শাহ আলী আসগরব মকুল ও মো: নাসির উদ্দিন খান রানা।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো: জাহাঙ্গীর আলম চৌধুরী, মো:ফারুক মিয়া, মোঃ সোহান রানা, মোহাম্মদ বধু মিয়া, মোঃ শাহ আলম সহ মো :জিয়াউর রহমান।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আতাউর রহমান বুলবুল, মতিউর রহমান মাস্টার অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক জাওয়ার উচ্চ বিদ্যালয় , মোঃ শহিদুল ইসলাম প্রধান শিক্ষক জ্যোতি চৌধুরী আদর্শ কিন্ডারগার্ডেন, মোহাম্মদ গোলাম মোস্তফা গোলাপ প্রধান শিক্ষক কার্ত্তিকখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহ আবুল হাসেম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তবিবুর রহমান, ডা: খন্দকার তোফায়েল ইয়াজদানি, সাবেক মেম্বার মিজানুর রহমান, সাবেক মেম্বার মোঃ মাহতাব উদ্দিন, ইউপি সদস্য সাইফুল ইসলাম। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

এতে লক্ষ্য করা গেছে, জ্যোতি চৌধুরী আদর্শ কিন্ডার গার্ডেন স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা তাদের সুশৃংখল নিয়মে শারীরিক কসরত এবং কুচকাওয়াজে প্রদর্শন করে দর্শকদেরকে
বিনোদনে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।পরিশেষ মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2023, All rights reserved.
Developed by Raytahost