
নিজস্ব প্রতিবেদক:
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই“ স্লোগানকে প্রতিপাদ্য করে কিশোরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মাসব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে কিশোরগঞ্জ পৌরসভা।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারী ) সকাল সাড়ে এগারোটায় কিশোরগঞ্জ সার্কিট হাউসের সামনে থেকে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ নিয়ন্ত্রণে মাসব্যাপী মশক নিধন, ড্রেনেজ পরিস্কার ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচীর উদ্বোধন করা হয়।
কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধণ করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী (বিপিএম), জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আমিরুল ইসলাম, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. আবুল কালাম আজাদসহ সকল দপ্তর প্রদানগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ সার্কিট হাউসের সামনের ড্রেনে ফগার মেশিন চালিয়ে মাসব্যাপী মশক নিধন, ড্রেনের ময়লা পরিষ্কারে অংশ গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন পৌর সচিব হাসান জাকির বাপ্পী, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ফারুক আহমেদ, আনোয়ার হোসেনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুল কলেজের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
Leave a Reply