
নিজস্ব প্রতিনিধি:
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে গুরুদয়াল সরকারি কলেজ মাঠ সংলগ্ন শহীদ মিনার চত্বরে “দেশ এসো বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব ২০২৫ উৎযাপন উপলক্ষে ‘জুলাই বিপ্লব’ দেয়ালিকা ও চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকালে দুইদিন ব্যাপী দেয়ালিকা ও চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।
কিশোগঞ্জের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের প্রায় দুইশতাধিক দেয়ালিকা স্থান পায় এ প্রদর্শনীতে। পাশাপাশি কিশোরগঞ্জ জেলা থেকে নিহত বীর শহীদদের ছবিও তুলে ধরা হয়েছে এ প্রদর্শনীতে।
জেলা প্রশাসনের আয়োজিত প্রদর্শনীর প্রথম দিনেই কয়েক হাজার শিক্ষার্থীসহ দর্শনার্থীদের সমাগম ঘটে। গণঅভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের বিরল ছবিগুলো স্থান পায় প্রদর্শনীতে। এ সময় ছবিগুলো প্রদর্শন করে আন্দোলনকারীদের স্মৃতিচারণ করতে দেখা যায়। প্রদর্শনী প্রঙ্গনে ভ্রাম্যমান সংঙ্গীতানুষ্ঠান ও জুলাই বিপ্লবের চলচিত্র প্রদর্শিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাছান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাহিদ হাসান খান, সহকারী কমিশনা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এল এ শাখা) ইশরাত জাহান, রেভিনিউ ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেবুন নাহার, সহকারী কমিশনা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার ও লাইব্রেরি শাখা) মো. মাহমুদুল হাসান, জেলা তথ্য অফিসার মো: সাইফুল আলম, আশরাফ আলী সোহান, সাংবাদিক এ এম উবায়েদ, শামসুল আলম সেলিম, এসকে রাসেল, মো: জাহাঙ্গীর শাহ বাদশাহসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রনেতা সায়েদ সুমন, হাসান আহমেদ রমজান, মির্জা মোফাজ্জল, তৌফিক উমর, নুসরাত জাহান, শামসুর রহমান, নাফি সিকদার, নুরুল আমিন, মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply